সংবাদ শিরোনাম ::
বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা দর্শনায় হত্যা মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা।

ভোলায় যে একটা থমথমে অবস্থা ছিলো সেটা কাটতে শুরু করেছে জানিয়ে (ডিআইজি) শফিকুল ইসলাম ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯ ৩৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলায় যে একটা থমথমে অবস্থা ছিলো সেটা কাটতে শুরু করেছে জানিয়ে বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম বলেছেন, এখন সবকিছু স্বাভাবিক বলেই দেখা যাচ্ছে। যে সব জায়গায় সমস্যা ছিল, সে সব স্থানে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা সতর্কাবস্থানে রয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে ভোলার বোরহানউদ্দিনে সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের শনাক্ত করা হচ্ছে। মিডিয়া ও ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা বেশ কিছু ছবি ও ফুটেজ পেয়েছি, যেগুলোও পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি বলেন, বোরহানউদ্দিনের পুরো ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছে। আমারা পুরো বিষয়টি তদন্ত করে দেখছি। এ মুহূর্তে আমরা নিশ্চিত করে কিছু বলছি না, তবে এটা দলীয় কোনো বিষয় নয়। কিন্তু কোনো একটা গ্রুপ চেয়েছিলো হয়তো, নতুবা শান্তিপূর্ণ সমাবেশে এরকম ঘটনা কেন।

ডিআইজি আরও বলেন, আমরা বলতে চাই ধ্বংসাত্মক কার্যক্রমে যারা জড়িত তাদের শনাক্ত করা হচ্ছে, দ্রুত আইনের আওতায় আনা হবে। দুষ্কৃতিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। আর পুরো ঘটনা কেন, কীভাবে হয়েছিলো তা অবশ্যই বেরিয়ে আসবে।

এ সময় ভোলার পুলিশ সুপার সরকার কায়সার উপস্থিত ছিলেন।

এরআগে ডিআইজি বোরহানউদ্দিন থানায় কর্মকর্তাদেরর সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় যে একটা থমথমে অবস্থা ছিলো সেটা কাটতে শুরু করেছে জানিয়ে (ডিআইজি) শফিকুল ইসলাম ।

আপডেট সময় : ০২:৩৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯