১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন, ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি, সোমবার, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিএনপির সভাপতির বিচার ও বহিষ্কারের দাবিতে মানববন্ধন বানারীপাড়ায় নির্বাচনোত্তর হিন্দু জাসদ নেতাকে মারধর; দুই যুবদল নেতা বহিস্কার বিরামপুরে ধানের শীষ প্রতীকের বিজয় উদযাপন: উৎসবমুখর বনভোজনে বিএনপি নেতাকর্মীদের মিলনমেলা কলাপাড়া প্রেসক্লাবে নাগরিক সমাজের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কাঠালিয়ায় ছেলেকে কুপিয়ে হত্যা করেছে বাবা বানারীপাড়ায় নির্বাচনোত্তর হিন্দু সম্প্রদায়ের মন্দিরে বিশেষ প্রার্থনা ঝালকাঠিতে যুবলীগ নেতার হামলায় যুবদল নেতা আহত বরিশাল-৩ আসনে ভরাডুবি: সাবেক এমপি টিপুসহ ৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত ! দুই যুগের অপেক্ষার অবসান: বরিশাল–৩ আসনে ভোটের জোয়ারে ফিরল বিএনপি। জয়ের পরই মন্ত্রিত্বের দাবিতে উত্তাল বরিশাল–৩: বাবুগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচি
নারীসহ পুলিশের এএসপি আটক, ৫১ লাখ টাকা দেন মোহরে বিয়ের সিদ্ধান্ত!

নারীসহ পুলিশের এএসপি আটক, ৫১ লাখ টাকা দেন মোহরে বিয়ের সিদ্ধান্ত!

  • ভাড়া বাসা থেকে নারীসহ পুলিশের এএসপি কামরুল হাসানকে আটক করে রংপুর কোতোয়ালি থানা পুলিশ। আটক কামরুল নীলফামারী জেলার কিশোরগঞ্জের বাসিন্দা। অভিযুক্ত কামরুল হাসান চট্টগ্রাম জেলা পুলিশের এএসপি পদে কর্মরত।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যার পর রংপুর নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের বনানীপাড়ার ভাড়া বাসা থেকে তাদের আটক করে পুলিশ। পরে রংপুর কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ উভয়কে থানায় নিয়ে আসেন।

জানা যায়, রোকসানা পারভীন স্মৃতি নামে এক নারীকে এএসপি কামরুল হাসান দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দিয়ে আসছে। কিন্তু বিয়ে করছেন না। মঙ্গলবার স্মৃতির সঙ্গে দেখা করতে আসলে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশের এক ঊধ্বতন কর্মকর্তা কামরুল হাসানকে আটক করে।

মহিলা পরিষদ রংপুরের সম্পাদিকা রোমানা জামান জানান, পুলিশের ঊধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত মোতাবেক ৫১ লাখ ১ হাজার ৫৩ টাকা দেনমোহর নির্ধারণ করে বিয়ের প্রস্তুতি চলছে। এ দেনমোহরের এক টাকা কম হলে আমি তার বিরুদ্ধে মামলা করবো।

রংপুর কোতোয়ালি থানা ওসি আব্দুর রশিদ জানান, বিষয়টি একটু জটিল, তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত ছাড়া কিছুই বলতে পারছি না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019