সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

তেঁতুলিয়ায় অবশেষে ৫ দিন পর চা বাগান থেকে উদ্ধার হলো মাথা । আজকের ক্রাইম নিউজ ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯ ৬১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
তেঁতুলিয়ায় মাথাবিহীন লাশ উদ্ধারের ৫দিন পর চা বাগান থেকে মাথা উদ্ধার করল পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের ধারে আজিজনগর গ্রামের নুরুল ইসলাম নুরুর চা বাগান থেকে দেহ বিহীন মাথাটি উদ্ধার করা হয়।
জানাযায়, চা বাগান মালিক সদর ইউপির আজিজনগর গ্রামের নওশের আলীর ছেলে নুরুল ইসলাম নুরু সকাল ৯ টার দিকে কাচা চা পাতা তুলতে বাগানে গেলে দুর্গন্ধ পান। গন্ধ শুঁকে খুঁজতে থাকেন কীসের গন্ধ! অনেক খোঁজাখুঁজির পর দেহবিহীন একটি মাথা দেখতে পায়। তাৎক্ষনিক থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে মাথা উদ্ধার করে পঞ্চগড় মর্গে প্রেরন করেন। এ খবর মুহুর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে মাথাটি দেখতে হাজার হাজার উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।
এসময় পঞ্চগড় পুলিশ সুপার মোহামদ ইউসুফ আলী, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় সহ মডেল থানা পুলিশ, ডিবি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
চা বাগান মালিক নুরুল ইসলাম নুরু জানান, সকালে চা গাছের ওভার পাতা গুলো তুলতে বাগানে যাই এসময় পচা দুর্গন্ধ পাই। দুর্গন্ধ পেয়ে বাগানে খুজতে থাকি কিসের এতো পচা গন্ধ হঠাৎ দেখি চা গাছের নিচে পোকা ধরা দেহবিহীন একটি মাথা পড়ে আছে। তাৎক্ষনিক বিষয়টি আমার বড় আলাউদ্দিনকে জানালে তিনি উপজেলা চেয়ারম্যাকে অবহিত করেন। তিনি থানা পুলিশকে খবর দেয়।
গত ১৮ অক্টোবর তিরনইহাট ইউপির ব্রহ্মতোল গ্রামের ঝিকধুয়া খালের ¯øুইস গেটের ডোবা থেকে উদ্ধার করা মাথাবিহীন লাশেরই মাথা হতে পারে বলে প্রাথমিক ধারনা করছে পুলিশ। এ ঘটনায় এসআই শাহাদাত হোসেন বাদী হয়ে হত্যার অভিযোগে অজ্ঞাতনামা নামে মামলা করেন। মামলার পর এ হত্যাকান্ডে জড়িত সন্দেহে তিরনইহাট ইউনিয়নের যোগীগছ গ্রামের আজিমুদ্দিনের পুত্র রুবেল ও ব্রহ্মতোল গ্রামের নাজিম উদ্দীনের পুত্র আব্দুল বারেকে আটক করে ডিবি পুলিশ।
মাথাবিহীন লাশটি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার লক্ষী নারায়নপুর গ্রামের আব্দুর রউফ বলে সনাক্ত করে ডিবি পুলিশ।
এব্যাপারে তেতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ভার) আবু সাঈদ চৌধুরী জানান, দেহবিহীন মাথাটি ৫ দিন আগে মাথাবিহীন লাশেরই হতে পারে এমনটিই ধারনা করা যাচ্ছে। তবে উদ্ধারকৃত মাথা ও দেহ ডিএনএ পরীক্ষা এবং পুলিশের তদন্ত ছাড়া নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তেঁতুলিয়ায় অবশেষে ৫ দিন পর চা বাগান থেকে উদ্ধার হলো মাথা । আজকের ক্রাইম নিউজ ডট কম

আপডেট সময় : ১১:৪৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯