সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

স্ত্রীকে সাজিয়ে নিয়ে হত্যা, বাড়িতে এসে পোলাও মাংস রান্না করে উৎসব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯ ৪১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক: পার্কে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে স্ত্রীকে হত্যার পর লাশ ডোবায় রেখে বাসায় ফিরে পোলাও মাংস রান্না করে উৎসব পালন করেছেন মিরপুরের শাহ আলী এলাকার এক কিশোর গ্যাং লিডার। নিহত স্ত্রীর নাম বন্যা (১৭) আর ওই গ্যাং লিডারের নাম রুবেল (১৮)।

হত্যাকাণ্ডের দায় স্বীকার করে রুবেল ও তার সহযোগী তারিকুল (১৭) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে শাহ আলী থানা-পুলিশ শনিবার জানিয়েছে।

শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, বেড়ানোর কথা বলে কিশোর গ্যাং লিডার রুবেল তার স্ত্রীকে বন্যাকে নিয়ে রাজধানীর বোটানিক্যাল গার্ডেনে নিয়ে যায় গত ১৫ অক্টোবর মঙ্গলবার। সুযোগ বুঝে সহযোগী তারিকুল ইসলামকে সঙ্গে নিয়ে বন্যাকে খুন করে লাশ ডোবায় ডুবিয়ে রাখে। বন্যার বাবা জসিম উদ্দিনের অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার বোটানিক্যাল গার্ডেনের ডোবা থেকে বন্যার লাশ উদ্ধার করে পুলিশ। পরে এই হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে রুবেল ও তার সহযোগী তরিকুলকে গ্রেফতার করা হয়। তারা হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালত জবানবন্দি দিয়েছেন। তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

বন্যার বাবা জসিম উদ্দিন জানান, এক সময় রূপনগর আবাসিক এলাকায় পাশাপাশি বাসায় থাকতেন তিনি ও রুবেলের পরিবার। একপর্যায়ে রুবেল ও বন্যার মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। পরে দুই পরিবারের সম্মতিতে তাদের মধ্যে বিয়ে দেওয়া হয়। বিয়ের কিছুদিন পরই দুই পরিবারের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। কিছুদিন আগে রুবেলের বাবা ক্ষিপ্ত হয়ে বন্যার পরিবারের সবাইকে হত্যা করারও হুমকি দেন। ওই সময় তিনি বলেন, ‘যা করা লাগে আমি করব; তুই ব্যবস্থা কর। এরপরই রুবেল তার স্ত্রী বন্যাকে হত্যার পরিকল্পনা করে।

বন্যার পরিবারের অভিযোগ, ঘটনার দিন বন্যাকে পাশেই একটি বিউটি পারলারে সাজগোজ করার জন্য নিয়ে যায় রুবেল। সেখান থেকে সাজগোজ শেষে রুবলে বোটানিক্যালয় গার্ডেনে বেড়ানোর কথা বলে বন্যাকে নিয়ে যায়। নির্জন এলাকায় আগে থেকে ঘাপটি মেরে থানা তরিকুল ও রুবেল মিলে বন্যার ওড়না দিয়ে তাকে শ্বাস রোধ করে হত্যা করে। হত্যার পর তার লাশ ডোবায় ডুবিয়ে রাখে। বন্যা হত্যার পর রুবেলের বাড়িতে উৎসবের আয়োজন করা হয়। সেখানে তারা মাংস-পোলাও রান্না করে খাবার আয়োজন করে। এতে রুবেলের বন্ধু তরিকুলসহ আরও কয়েকজন অংশ নেয়।

এদিকে বন্যার খোঁজ না পেয়ে তার মা পপি আক্তার বাদী হয়ে রাজধানীর শাহ আলী থানায় মামলা করেন। এর মধ্যে বৃহস্পতিবার বোটানিক্যাল গার্ডেনের ডোবা থেকে বন্যার লাশ উদ্ধার করে শাহ আলী থানা-পুলিশ। লাশ খোঁজার অভিযানের রুবেল ও তরিকুলও পুলিশকে সহযোগিতা করে। পরে পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রমাণের ভিত্তিতে প্রথমে রুবেলকে ও তার স্বীকারোক্তি অনুযায়ী তরিকুলকে গ্রেফতার করে। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতারের পর শুক্রবার তারা বন্যাকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীকে সাজিয়ে নিয়ে হত্যা, বাড়িতে এসে পোলাও মাংস রান্না করে উৎসব

আপডেট সময় : ০৯:৫০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯