সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

এবার শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা করে ঝুলিয়ে রাখলো মা।আজকের ক্রাইম নিউজ ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯ ২৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এবার শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা করে ঝুলিয়ে রা
লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জের ধরে কাউছার নামের ৭ বছর বয়সী এক শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই শিশুর মা স্বপ্না বেগমকে আটক করেছে পুলিশ।

নিহতের মরদেহ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এর আগে সোমবার দিবাগত রাত ৯ টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের দক্ষিণ চররুহিতা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কাউছার স্থানীয় পিকআপভ্যান চালক মো. রাসেলের ছেলে ও লোকমানিয়া হাফিজিয়া মাদ্রাসার ১ম শ্রেণির ছাত্র।

এ ব্যাপারে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান গণমাধ্যমকর্মীদের জানান, দীর্ঘদিন ধরে স্বপ্নার স্বামীর ২য় বিয়ে ও পারিবারিক অর্থনৈতিক সংকট নিয়ে তাদের সংসারে কলহ-বিবাদ চলে আসছিল। রাতে শিশুটি তার মায়ের কাছে ১০ টাকা চাইলে সে ক্ষিপ্ত হয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এসময় ওড়না কেটে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে অপপ্রচার চালায়। পরে খবর পেয়ে পুলিশ সন্দেহজনকভাবে তার মাসহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসে। এক পর্যায়ে মা স্বপ্না শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেন।

প্রতিবেশীরা জানান, গাড়ী চালানোর কাজে বেশীর ভাগ সময় বাইরে থাকেন স্বপ্না বেগমের স্বামী রাসেল। সোমবার রাতে মায়ের কাছে ১০ টাকা চাইলে শিশুটিকে মারধর করে গলাটিপে ধরেন মা। কিছুক্ষণ পর (সন্তান) মারা গেছে বলে চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করেন স্বপ্না। এর আগেও স্বপ্নার বাবার বাড়িতে আরেকটি সন্তান রহস্যজনক কারণে মারা যান বলে জানান প্রতিবেশীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা করে ঝুলিয়ে রাখলো মা।আজকের ক্রাইম নিউজ ডট কম

আপডেট সময় : ০৬:০৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯