সংবাদ শিরোনাম ::
রাজধানীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ঝালকাঠিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে এক দিনে সাবেক কাউন্সিলরের ছেলেসহ গ্রেপ্তার ৬ বরিশালে বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগ বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল, সন্ত্রাসবিরোধী আইনে মামলা; আসামি ১৬১ শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ নিলেন নলছিটির স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শপথের ভিডিও ছড়িয়ে পড়েছে বিরামপুরে দিওড় ইউনিয়ন কৃষক দলের ৫ নং ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আলোচনা সভা তেঁতুলিয়ায় ৬০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ ভান্ডারিয়ায় ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান, ১১ ব্যবসায়ীকে জরিমানা নলছিটিতে ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ বরিশাল বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা

জামিন পেলেন মেজর অব হাফিজ উদ্দিন। আজকের ক্রাইম নিউজ ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৬:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯ ৩০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক জা‌মিন পাওয়ার আদালত থে‌কেই বাসায় ফি‌রে‌ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব. হা‌ফিজ উ‌দ্দিন আহ‌মেদ।

‌রোববার (১৩ অ‌ক্টোবর) সন্ধ্যায় তার আইনজীবী আ‌মিনুল ইসলাম ফি‌রোজ বাংলা‌নিউজ‌কে ব‌লেন, আমরা বি‌কেল সা‌ড়ে ৫টার দি‌কে বেইল বন্ড দি‌য়ে‌ছি। এরপর কোর্ট হাজত থে‌কেই ছাড়া পে‌য়ে তিনি বাসায় ফি‌রে‌ছেন।

এর আ‌গে রোববার বি‌কে‌লে ডিজিটাল নিরাপত্তা আইনে র‌্যাবের দায়ের করা মামলায় মেজর হাফি‌জের জা‌মিন মঞ্জুর ক‌রে‌ন ঢাকার মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট আ‌তিকুল ইসলাম।

র‌্যাবের পক্ষ থেকে মেজর হা‌ফিজসহ দু’জনের বিরুদ্ধে পল্লবী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৭/৩১/৩৫ ধারায় মামলা দায়ের করা হয়। শ‌নিবার বি‌কে‌লে বিমানবন্দর থে‌কে তা‌কে আটক ক‌রে করা হয় ব‌লে প‌রিবা‌রের দা‌বি।

এদিন রাতেই তাকে এ মামলায় রাজধানীর পল্লবী থানায় গ্রেফতার দেখানো হয়। আদাল‌তে হা‌জির ক‌রে সাত দি‌নের রিমান্ড আ‌বেদন ক‌রে পু‌লিশ। অপর‌দি‌কে মেজর হা‌ফি‌জের আইনজীবীরা রিমান্ড বা‌তিল করে জা‌মিন আ‌বেদন ক‌রেন। আদালত পরবর্তী তা‌রিখ পর্যন্ত ১০ হাজার টাকা ব‌ন্ডে জা‌মিন মঞ্জুর ক‌রেন।

মামলার অ‌ভি‌যো‌গে বলা হয়, বিএনপি নেতা হাফিজ ও ইসহাক পরস্পরের যোগসাজশে সরকার ও সরকারি সংস্থা সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার ক‌রে। তারা ই-মেইলে বিভিন্ন সরকারি সংস্থার ভূমিকা সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর, বানোয়াট ও উদ্দেশ্যমূলক কথা-বার্তা আদান-প্রদান করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামিন পেলেন মেজর অব হাফিজ উদ্দিন। আজকের ক্রাইম নিউজ ডট কম

আপডেট সময় : ০৪:২৬:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯