সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

ঝালকাঠির রাজাপুরে বহুমুখী আশ্রয় কেন্দ্র উদ্বোধন করেন। আজকের ক্রাইম নিউজ ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯ ২৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভবন কাম বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের নব নির্মিত ভবন উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল সাড়ে ১০ টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র্র থেকে ভিডিও (টিভি) কনফারেন্সের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে উপজেলার ৪৭ নং পুটিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নীত হয়ে পুটিয়াখালি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (জাতীয় শিক্ষানীতির আলোকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন পাইলট প্রকল্প) এর নব নির্মিত ভবন কাম বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ভবনের নাম ফলক উম্মোচন করা হয়।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে উপজেলা প্রশাসন সকাল ১০ টায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ভবন সংলগ্ন মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী সহ সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য “নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ঢাকায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সাথে দেশজুড়ে নব নির্মিত ১০০ টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন করেন। এইসব আশ্রয়কেন্দ্রে থাকছে বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য উঠানামার র‌্যাম্প, গর্ভবতী ও শিশুদের জন্য ২য় তলায় আলাদা আশ্রয়কক্ষ, ২য় ও ৩য় তলায় আশ্রয় কেন্দ্র নিরাপদ বিদ্যুতের জন্য ৪৪০ কিলোওয়াটের সৌর প্যানেল, গবাদি পশুর আশ্রয়ের জন্য বিশেষ শেড। প্রতিটি আশ্রয়কেন্দ্রের আয়তন ৭৮০ বর্গমিটার। দুর্যোগকালীন সময়ে ৮০০ মানুষ এবং ৩০০ গবাদিপশু আশ্রয় নিতে পারবে এই আশ্রয়কেন্দ্রে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠির রাজাপুরে বহুমুখী আশ্রয় কেন্দ্র উদ্বোধন করেন। আজকের ক্রাইম নিউজ ডট কম

আপডেট সময় : ১১:০৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯