সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

বরিশালের মাঠে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক টুর্নামেন্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৬:১১ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯ ৩১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার বরিশালে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু হবে ২৬ অক্টোবর। চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। ৪দিনের টেস্টে অংশ নেবে শ্রীলংকা বনাম বাংলাদেশ অনুর্ধ-১৯দল। বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে চলছে প্রস্তুতিপর্ব।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আলমগীর হোসেন আলো জানান, আইসিসি’র পুরো সহায়তায় এ খেলা বরিশাল স্টেডিয়ামে ২৬ অক্টোবর শুরু হলেও বাংলাদেশ ও শ্রীলংকা দল আসবে ২৩ অক্টোবর। তিনদিন তারা অনুশীলন করবে। রাত-দিন স্টেডিয়াম সংস্কারের কাজ অব্যাহত রয়েছে। খেলোয়াড়দের থাকার জন্য হোটেল গ্র্যান্ডপার্ক নির্ধারণ করা হয়েছে।

তিনি আরো জানান, বিসিসির উদ্যোগে বরিশাল স্টেডিয়ামে ১০টি এসি বসানো হবে। কার্পেট দিয়ে সাজানো হবে ড্রেসিং রুম। ডাইনিংয়ের কক্ষে ৬০টি উন্নতমানের চেয়ার বসানো হবে। আন্তর্জাতিক খেলায় যেসব সুযোগ সুবিধা খেলোয়াড়দের দেয়া হয় এখানে তার সবকিছু থাকবে। ৩০ অক্টোবর এ দল দুটি খুলনায় যাবে। সেখানের স্টেডিয়ামেও খেলা হবে।

অনুর্ধ-১৯ বাংলাদেশের দলটি চলতি বছর এশিয়ান ক্রিকেট কাপে রানার্সআপ হয় এবং চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। খেলায় বাংলাদেশের অগ্রগতির কারনেই শ্রীলংকার সাথে খেলাটি বরিশাল ও খুলনায় অনুষ্ঠিত হওয়ার সুযোগ পায়। বরিশালে বাংলাদেশ-শ্রীলংকার খেলার খবর জানতে পেরে বরিশালের ক্রীড়াঙ্গনে আনন্দের বন্যা বইছে।

আর এজন্য বিসিসির পরিচালক আলমগীর হোসেন আলোর বিশেষ উদ্যোগের কারনেই বরিশাল স্টেডিয়ামে খেলাটি গড়াতে যাচ্ছে বলে এখানের ক্রিকেট খেলোয়াড়দের মন্তব্যে প্রকাশ করা হচ্ছে। বরিশাল স্টেডিয়ামে টেষ্ট ম্যাচটি দেখতে কোনো টিকেটের প্রয়োজন হবেনা বলেও জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালের মাঠে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক টুর্নামেন্ট

আপডেট সময় : ০৩:৪৬:১১ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯