১০ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
তেলের প্রধান ডিপোগুলোয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ হাদির ‘খুনি’ গ্রেফতার ইস্যুতে প্রশ্নের মুখে বিজেপি মেঘনায় রাতভর অভিযান: ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ১৪ জেলে আটক উজিরপুর–বানারীপাড়া আসনের এমপি সান্টুর ব্যক্তিগত সহকারী হলেন ফাইজুল হক সুমন। চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলগেটে আ.লীগ নেতাকে মালা দিয়ে বরণ করলেন বিএনপির এমপি বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে পাম্পে তেল নিতে গিয়ে কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত বিরামপুরে অসহায় পরিবারের জমির ফলের গাছ কেটে নিধনের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার দাবি চুয়াডাঙ্গা সীমান্তে জ্বালানী তেল পাচার রোধে বিজিবি মোতায়েন ও তল্লাশি জোরদার
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত এবং ১০ জন আহত

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত এবং ১০ জন আহত

স্টাফ রিপোর্টার যশোরের শার্শায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১শিশু নিহত হয়েছে। এসময় যাত্রিবাহী বাসের ১০ যাত্রী আহত হয়েছে।
শুক্রবার (০৪ অক্টোবর) দুপুর দেড়টার সময় নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের হাড়িখালী কুচেমোড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। স্থানীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রেসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। নিহত আলেজা খাতুন (৩) রাজশাহীর শারনাল বিশ্বাসের মেয়ে।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটু মিয়া জানান, শুক্রবার দুপুর দেড়টার সময় নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের হাড়িখালী কুচেমোড়া নামক স্থানে যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামি একটি যাত্রীবাহি বাসের সাথে বিপরীত দিক থেকে একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় যাত্রিবাহী বাসটি উল্টে রাস্তার পাশের ধান ক্ষেতে পড়ে যায়। যাত্রিবাহী বাসের ১০ যাত্রী আহত হয়েছে ও ১ শিশু নিহত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019