সংবাদ শিরোনাম ::
কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী জীবননগর ও উথলী বিজিবি হাতে ভারতীয় কীটনাশক,মদ,ভায়াগ্রাসহ মহেশপুর সীমান্তে ৬ হিজড়া আটক বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা

ক্যাসিনো অভিযানে কোন দল নয় দুর্বৃত্তদের বিরুদ্ধে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯ ২৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্যাসিনো এই অভিযান কোনো ব্যক্তি গোষ্ঠী বা কোনো দলের বিরুদ্ধে নয়, এটা অপরাধীদের বিরুদ্ধে দুর্বৃত্তদের বিরুদ্ধে। দুর্বৃত্তায়নের চক্র ভেঙে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ নিয়েছেন এবং অভিযান শুরু করেছেন।

তিনি বলেন, নিজেদের ঘর থেকে, আপন ঘর থেকে অভিযান শুরু করেছেন শেখ হাসিনা। এটা যারা অপরাধী, যেই অপরাধী থাক সে ঢাকা হোক গাজীপুর হোক বাংলাদেশের সুনামগঞ্জ থেকে সুন্দরবন কুতুবদিয়া থেকে তেতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশের যেখানেই অপরাধী, দুর্বৃত্তরা চাঁদাবাজি, লুটপাট, টেন্ডারবাজি হবে, সেখানেই অভিযান চলবে।

শুক্রবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আন্ডারপাস কাজের পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীকে পরিষ্কারভাবে নির্দেশ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী বিদেশে যাওয়ার আগে বলে গেছেন আমার এই শুদ্ধি অভিযান কোনোভাবেই শিথিল হবে না, এই অ্যাকশন প্রোগ্রাম চলতেই থাকবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বেগম খালেদা জিয়ার বয়স হয়ে গেছে। এ বয়সে শরীর এবং তিনি সুস্থ সবল থাকবেন এমন কথা নয়। তার জন্য চিকিৎসকের দায়িত্বে একটা টিম আছে এবং একটা বোর্ড আছে। তারা মাঝে মাঝে তার পরীক্ষা করে দেখেন।

তিনি বলেন, অসুস্থতার বিষয়ে বিএনপি যা বলে তার সঙ্গে চিকিৎসকদের যেরূপ রিপোর্ট তার কোনো মিল নেই। আমি বারবার এ কথা বলার চেষ্টা করেছি, এখন তিনি যদি আদালত থেকে জামিন পান এবং চিকিৎসকদের পরামর্শে বিদেশে যাওয়ার মত অবস্থা যদি হয়, সেরকম পর্যায়ে তার অবস্থার অবনতি যদি হয় সেটা পরবর্তীতে বিবেচনা করা হবে।

ওবায়দুল কাদের বলেন, পুলিশের কাজ পুলিশ করবে, র‌্যাবের কাজ র‌্যাব করবে। এখানে কাউকে ছোট করা হচ্ছে না। যাকে যে দায়িত্ব দেয়া হবে, সে সেই দায়িত্ব পালন করবে। এখানে কাজ ভাগ করা আছে। র‌্যাবের জন্য স্পেসিফিক দায়িত্ব আছে। আর চাঁদাবাজি-টেন্ডারবাজি থেকে শুরু করে আর কিছু নেই।

তিনি বলেন, আমি বলব একটা কথায় যে দুর্বৃত্তায়নের চক্র ভেঙে দিতে প্রধানমন্ত্রীর বদ্ধপরিকর এবং এ ব্যাপারে যা যা করা তা আমরা করবো।

এ সময় সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুদ্দিন, জেলা পুলিশ সুপার শামসুন্নাহার, সড়ক ও জনপথেরর সাসেক সড়ক সংযোগ প্রকল্প ব্যবস্থাপক শাহানা ফেরদৌসসহ সড়ক বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ক্যাসিনো অভিযানে কোন দল নয় দুর্বৃত্তদের বিরুদ্ধে

আপডেট সময় : ০৬:২২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯