সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বরিশাল শারদীয় দুর্গাপূজা মন্ডপে স্বেচ্ছাসেবকদের জেলা প্রশাসকের টি-শার্ট উপহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯ ২২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হিন্দু ধর্মালম্বীদের সবচে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। বরিশালে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি প্রায় শেষ, ভক্তরা প্রস্তুত মা দুর্গার আরাধনায় অপেক্ষা কাঙ্খিত দিনের। জেলা প্রশাসনের পক্ষ থেকে পূজাকে ঘিরে এরই মধ্যে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। গতকাল ১ অক্টোবর জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেক, জেলা প্রশাসকের অফিস কক্ষে। জেলা প্রশাসক বরিশাল, এস, এম অজিয়র রহমান, পূজা মন্ডপের স্বেচ্ছাসেবকদের জন্য ৫০০০টি টি-শার্ট তুলে দেন সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের হাতে। বরিশাল জেলায় মোট পূজা মন্ডপের সংখ্যা ৬১৯ টি। এর মধ্যে বাকেরগঞ্জ উপজেলা ৭৫ টিকে, গৌরনদী উপজেলা ৮৩ টি, মুলাদী উপজেলা ১২ টি, মেহেন্দিগঞ্জ উপজেলা ২৪ টি, হিজলা উপজেলা ১৪ টি, আগৈলঝাড়া উপজেলা ১৫৪ টি, বাবুগঞ্জ উপজেলা ২৩ টি, বরিশাল সদর উপজেলা ও মহানগর ৬৪ টি, বানারীপাড়া উপজেলা ৬০ টি, উজিরপুর উপজেলা ১১০ টি পূজা মন্ডপ। প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা কার্যক্রম। পূজা মন্ডপগুলো সাজানো হচ্ছে নানান সাজে, শেষ মুহূর্তে চলছে প্রতিমায় রংয়ের কাজ। সনাতন ধর্মালম্বীদের মধ্যে বিরাজ করেছে উৎসবের আমেজ মায়ের আগমনের জন্য সকল প্রস্তুতি। বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটু বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা অপপ্রচার চালিয়ে পূজার ক্ষতি করার চেষ্ট করা হয়। প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, তারা যেন এই ব্যপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। জেলা প্রশাসক বরিশাল বলেন, পূজা নির্বিঘ্ন করতে নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। থাকছে পর্যাপ্ত মোবাইল কোর্ট টিম, মেট্রোপলিটন পুলিশের তিন হাজারের বেশি পুলিশ সদস্য পাশাপাশি ১১ হাজারের বেশি আনসার সদস্য নিয়োজিত থাকবে। প্রতিবারের মতো সবগুলো পূজা মন্ডপে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে সকল পূজামণ্ডপে পৌঁছে দেওয়া হয়েছে অনুদানের অর্থ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল শারদীয় দুর্গাপূজা মন্ডপে স্বেচ্ছাসেবকদের জেলা প্রশাসকের টি-শার্ট উপহার

আপডেট সময় : ০৬:০৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯