সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

প্রধানমন্ত্রী মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৫:২২ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯ ৩০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, মাদক দুর্নীতির বিরুদ্ধে দলের কঠোর অবস্থান পরিস্কার করে দিয়েছেন প্রধানমন্ত্রী। সুতরাং সুষ্ঠু ও সুস্থ পরিবেশ সৃষ্টি করতে হবে। ছাত্রলীগ ও যুবলীগের কমিটি করার আগে পদপ্রার্থীদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদকাসক্ত কাউকে দলের পদ দেওয়া হবে না।
আজ (০২ অক্টোবর) বুধবার বেলা ১২টায় ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পৌরসভা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।
বিএনপি-জামায়াত জোট সরকারের সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্মম নির্যাতন করা হয়েছে দাবি করে সাবেক শিল্পমন্ত্রী বলেন, বিএনপির নির্যাতনের কারনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। সে তুলনায় আওয়ামী লীগ ক্ষমতায় এসে, তাদের গায়ে একটি টোকাও দেয়নি। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রী মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে

আপডেট সময় : ০৩:৩৫:২২ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯