সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত বানারীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মামুন -উর রশিদ স্বপন কারাগারে ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষকদের সম্মাননা ডেঙ্গু প্রতিরোধে ভান্ডারিয়ায় শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা ঘোড়াঘাটে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য হা ডু ডু খেলা বাবুগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চুয়াডাঙ্গায় ট্রাক্টর চাপায় মটরসাইকেল চালক কলেজ প্রভাষকের মৃত্যু ভান্ডারিয়ায় ভুয়া তথ্য দিয়ে জন্ম নিবন্ধন করে ভোটার হওয়ার চেষ্টা, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইউএনওর ঘোড়াঘাটে এক দিনের ৩৬ তম প্রবীণ দিবস পালিত ঘোড়াঘাটে ফুটবল মাঠ পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ও যুব ক্রীড়া মন্ত্রী

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার গৌরনদীতে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯ ২৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার,
বরিশালের গৌরনদীতে দাম্পত্য কলহের জের ধরে দোলা বেগম (২০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বড়দুলালী গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত গৃহবধূ দোলা উপজেলার বড়দুলালী গ্রামের ওমান প্রবাসী কিবরিয়া বেপারীর স্ত্রী। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। গৌরনদী থানার এসআই মোঃ আসাদুজ্জামান খান জানান, ছুটি নিয়ে গত এক মাস পূর্বে কিবরিয়া ওমান থেকে বাড়ি আসে। সে বিদেশে থাকা অবস্থায় স্ত্রী দোলা বেগমের কাছে সমস্ত টাকা পাঠায়। ওই টাকা দোলা তার মার কাছে দেয়। ছুটি নিয়ে কিবরিয়া খালি হাতে দেশে ফিরে স্ত্রীর কাছে পাঠানো সব টাকা চায়। স্ত্রী ওই টাকা দিতে ব্যর্থ হলে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। এর জের ধরে মঙ্গলবার স্বামী শ্বাশুড়ি বাড়ি না থাকার সুযোগে দোলা আধাপাকা বাথরুমের (টয়লেটে) রুয়ার সাথে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয়রা বাথরুমের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে লাশ উদ্ধার করে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে দোলার লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য দোলার লাশ বুধবার সকালে বরিশাল মর্গে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার গৌরনদীতে।

আপডেট সময় : ০৩:২৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯