সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

ঘূর্ণিঝড় হামুন: বাবুগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ক‌মি‌টির জরুরি সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘হামুনের’ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি সভা করেছেন বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব‌্যবস্থাপনা ক‌মি‌টি।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।

বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ নাসির উদ্দিন, এয়ারপোর্ট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জামাল হোসেন, বাবুগঞ্জ থানা সেকেন্ড অফিসার মোঃ আলী আজীম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাব্বির আহমেদ, রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন রাঢ়ী, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুল আহসান খান হিমু, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম সিকদার, বাবুগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মোতালেব সরদার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান বলেন, বাবুগঞ্জ উপজেলার সাইক্লোন সেল্টার প্রস্তত করা হয়েছে। ফায়ার সার্ভিস, পুলিশ ও আনসার সদস্যদেরও প্রস্তত থাকতে বলা হয়েছে। এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। স্ব-স্ব ইউনিয়নের ট্যাগ অফিসারদের স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে সমন্বয়ে করে কাজ করতে বলা হয়েছে।

উল্লেখ্য: মঙ্গলবার সকালে আবহাওয়ার ১০ নং বুলেটিনে প্রবল এই ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম ও পায়রা বন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলেছে, উপকূলীয় জেলা পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুরসহ ভোলা ও তার অদূরবর্তী দ্বীপ-চরগুলো ৭ নম্বর বিপৎসংকেতের আওতায় থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘূর্ণিঝড় হামুন: বাবুগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ক‌মি‌টির জরুরি সভা

আপডেট সময় : ০৩:১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩