সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

অবৈধ দখলদার ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :অবৈধ দখলদার ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ঝালকাঠি বাসটার্মিনাল দোকান মালিক সমিতির উদ্যোগে শুক্রবার জুম্মার নামাজ বাদ ঝালকাঠি বাসটার্মিনাল জামে মসজিদ প্রাঙ্গণে থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির সভাপতি আ:জলিল খান সাধারণ সম্পাদক রেজাউল রহমান সহ দোকান মালিক সমিতির সদস্যরা ও বিভিন্ন মসজিদের মুসুল্লীরা।
বক্তব্য রাখেন খানকায়ে জামে মসজিদের ইমাম হাফিজুর রহমান ফরাজী বাসটার্মিনাল মসজিদের ইমাম মাওলানা শামসুল হক সহ স্থানীয় মুসুল্লীরা।
বক্তারা বলেন আপনারা জানেন যে আমাদের চিরশত্রু ইসরায়েল। যুগ যুগ ধরে তারা মুসলমানদের উপর বিভিন্ন অজুহাতে নানা কায়দায় অবর্ণনীয় নির্যাতন করে আসছে। আমাদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাসেও তারা অবৈধভাবে দখলে রেখেছে। ফিলিস্তিন এবং বায়তুল মুকাদ্দাসকে কেন্দ্র করে ইসরায়েলের অমানবিক অত্যাচার ও বর্বোচিত হামলায়
প্রত্যেক মুসলমানের হৃদয়ের রক্তক্ষরণ হয়েছে। মার্কিন প্রশাসন ও কিছু ইউরোপীয় দেশের পৃষ্ঠপোষকতায় ইসরায়েল এ গণহত্যা চালিয়ে যাচ্ছে। ১৭ই অক্টোবর মঙ্গলবার রাতে আল আহলি আরব হাসপাতালে ইতিহাসের ন্যক্কারজনক হামলা চালিয়ে চিকিৎসারত মহিলা ও শিশুসহ হাজারো ফিলিস্তানিদের শহীদ করা হয়েছে। আপনারা সবাই ইসরায়েলি পণ্য বর্জন করুন।
এরপর র‍্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে একই স্থানে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অবৈধ দখলদার ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৫:৫৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩