সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা লতিফ সরদারের স্মরণ সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ ) প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় পৌর আওয়ামী লীগের উদ্যোগে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি ও ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ সরদারের স্মরণসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর শনিবার সকাল ৯টায় দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি মো. কামাল হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। সম্মানিত অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুক। উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাদ সুমনের সঞ্চালনায় স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা,যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হাসান সুমন,দপ্তর সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র অধ্যাপক এমাম হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মীর সাইদুর রহমান শাহজাহান প্রমুখ। এছাড়াও বক্তৃতা করেন বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর গৌতম সমদ্দার,বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন সালেক,মরহুম লতিফ সরদারের ছেলে বিপ্লব সরদার প্রমুখ। স্মরণ সভায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে আ.লতিফ সরদারের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত,বানারীপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিডিআরের (অবঃ) সদস্য আব্দুল লতিফ সরদার (৭১) ৩০ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা লতিফ সরদারের স্মরণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৪৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩