সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত ভুমি অফিস কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীকে শাস্তিস্বরুপ স্ট্যান্ডরিলিজ বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

দর্শনার জয়নগর আইসিপি চেকপোস্টে ভারতে যাবার পথে ৬টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারি আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা দর্শনা জয়নগর আইসিপি চেকপোস্ট থেকে ৭শ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বারসহ সোহাগ (২৩) নামের এক চোরাকারবারিকে করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি আটক করেছে।
বুধবার সন্ধ্যা ৬ টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের বলেন, বিকাল সাড়ে ৩ টার দিকে দর্শনা জয়নগর আইসিপি চেকপোস্ট থেকে স্বর্ণেরবারসহ তাকে আটক করা হয়।
আটক সোহাগ (২৩) শরীয়তপুর জাজিরা বুধেরহাট গ্রামের গোলাম মাওলা মাতবরের ছেলে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় দর্শনা আইসিপি চেকপোষ্ট দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ চোরাচালান হবে। খবর পেয়ে দর্শনা আইসিপির কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল এবং চেকপোস্ট এ কর্মরত সদস্যরা নজরদারী বৃদ্ধিসহ গমনাগমনকারী যাত্রীদের বহনীয় লেগেজ ও অন্যান্য মালামাল গভীরভাবে তল্লাশী কার্যক্রম শুরু করে। এক পর্যায়ে বিকাল ৩ টার দিকে বাংলাদেশি পাসপোর্টধারী সোহাগ (২৩) নামে এক যাত্রীকে দেখে সন্দেহ হলে তার সাথে থাকা ল্যাগেজ ও অন্যান্য মালামাল তল্লাশী করে কিছু না পাওয়া গেলেও তার সাথে কথা বলে বিজিবি তল্লাশী দলের সন্দেহ হয়। পরবর্তীতে ওই যাত্রীকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে তার শরীর এক্সরে করানো হলে শরীরের মলদ্বারে বিশেষ কায়দায় রাখা ধাতব জাতীয় বস্তু দেখতে পাওয়া যায়।
পরে ওই যাত্রীকে দর্শনা বিজিবি চেকপোস্টে এনে তল্লাশী করে মলদ্বারের ভেতর অভিনব কায়দায় লুকানো ৭শ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তার কাছে থাকা ১টি আইফোন ১৪ প্রো ম্যাক্স মোবাইল এবং ৮২৪ ভারতীয় রুপি ও বাংলাদেশী নগদ ৪ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬৫ লাখ টাকা। আটক আসামির বিরুদ্ধে নায়েব সুবেদার আব্দুল জলিল বাদি হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করে দর্শনা থানায় হস্তান্তর এবং স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দর্শনার জয়নগর আইসিপি চেকপোস্টে ভারতে যাবার পথে ৬টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারি আটক

আপডেট সময় : ০৫:৩৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩