সংবাদ শিরোনাম ::
বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা দর্শনায় হত্যা মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা।

মাস্ক পরা বাধ্যতামূলক, আদেশ না মানলে হবে শাস্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২ ১৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। সব ক্ষেত্রে মাস পরা নিশ্চিত করতে আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ মাঠ প্রশাসনকে চিঠি দিয়েছে।

কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি দেশে করোনা আক্রান্তের হার দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ও জনগণের মধ্যে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলায় শিথিলতা দেখা যাচ্ছে।

কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির গত ১৪ জুনের সভায় গৃহীত সুপারিশ মেনে চলতে ৬টি নির্দেশনা দিয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ। এগুলো হলো-স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে গণমাধ্যমে অনুরোধ জানাতে হবে।

সব ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করা, ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি প্রয়োগ করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম যথাসম্ভব বর্জন করা। এছাড়া ধর্মীয় উপাসনালয়ে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

জ্বর, সর্দি, কাশি বা করোনার উপসর্গ দেখা দিলে পরীক্ষা করার জন্য উদ্বুদ্ধ করা। দোকান, শপিংমল, বাজার, ক্রেতা-বিক্রেতা, হোটেল-রেস্টুরেন্টে সবাইকে বাধ্যতামুলকভাবে মাস্ক পরতে হবে এবং এ আদেশ না মানা হলে শাস্তির সম্মুখীন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরার বিষয়ে সব মসজিদে জুমার নামাজে খুতবায় সচেতন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাস্ক পরা বাধ্যতামূলক, আদেশ না মানলে হবে শাস্তি

আপডেট সময় : ০৫:৩২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২