সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

ভারতে ৮০০ কেজি গোবর চুরির অভিযোগ, তদন্তে পুলিশ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১ ১৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ভারতের ছত্তিশগড়ের একটি গ্রাম থেকে ৮০০ কেজি গোবর চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এরপর তদন্তে নেমেছে পুলিশ। খবর ভারতীয় সংবাদসংস্থা পিটিআই’র।

জানা যায়, গত ৯ জুন রাতে ছত্তিশগড়ের কোরবা জেলার ধুরেনা গ্রামে ওই চুরির ঘটনা ঘটেছে। দিপকা থানার পুলিশ কর্মকর্তা হরিশ তান্ডেকর জানিয়েছেন, ১৫ জুন গৌথান সমিতির গ্রামের প্রধান কামহান সিং কানওয়ার এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ কর্মকর্তা বলেন, ওই ৮০০ কেজি গোরবের বাজারে মূল্য ১ হাজার ৬০০ টাকার মতো। কিন্তু কে বা কারা এ গোবর চুরি করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে কী কারণে গোবর চুরি করা হয়েছে, তা নিয়েও দোটানায় পুলিশ।

রাজ্য সরকারের উচ্চাকাঙ্ক্ষী ‘গোধন ন্যায় যোজনা’ প্রকল্পের আওতায় প্রতি কেজি গোবর দু’টাকায় কিনছে ছত্তিশগড় সরকার। যে গোবর কেনা হচ্ছে, তা গৌঠানে (কোনও গ্রামের নির্দিষ্ট এলাকা, যেখানে দিনের বেলায় গবাদি পশুদের রাখা হয়) রাখা হচ্ছে। সেই গোবর দিয়ে প্রাকৃতিক সার উৎপাদনের পরিকল্পনা করছে কংগ্রেস সরকার।

সেজন্য কেনা হচ্ছে গোবর। আর সম্ভবত সেই কারণেই গোবর চুরি করা হয়েছে বলে ধারণা একাংশের। যদিও পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতে ৮০০ কেজি গোবর চুরির অভিযোগ, তদন্তে পুলিশ।

আপডেট সময় : ০৬:১৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১