ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে ব্যারিস্টার সাইফের শোক জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা হাবিবুর রহমান রিপন। দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশি যুবককে ধরে পুলিশকে দিলো বিএসএফ বরিশাল কারাভ্যন্তরে মাদকের বিস্তার নারী বন্দির কাছ থেকে ২১৫ পিস ইয়াবা উদ্ধার বিরামপুর ৩নং খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন বাবুগঞ্জে সুগন্ধা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ যুবকের ভাসমান লাশ উদ্ধার খুলনা- বরিশালে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক উজিরপুরে তিন কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেপ্তার

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯ ২১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিজের বিচার-বিবেচনায় বোঝার জন্য সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাসপাতালের কেবিনে এসে দেখে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা।

বুধবার বিকেলে দলের চার সংসদ সদস্য হাসপাতালে ভর্তি খালেদা জিয়াকে দেখতে এসে প্রধানমন্ত্রীর প্রতি এ আহ্বান জানান। তারা বলেন, প্রধানমন্ত্রী যদি এই মুহূর্তে বেগম জিয়াকে দেখেন তাহলে তার মায়া হবে। মানবিকভাবেই তিনি খালেদা জিয়ার মুক্তির বিষয় বিবেচনায় নেবেন।

বিকেল ৩টা ২০ মিনিটে সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজের নেতৃত্বে মোশাররফ হোসেন, জাহিদুর রহমান এবং রুমিন ফারহানা চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান। প্রায় পৌনে এক ঘণ্টা খালেদার পাশে অবস্থান করেন তারা।

পরে সেখান থেকে বের হয়ে গোলাম মোহাম্মাদ সিরাজ সাংবাদিকদের বলেন, আমরা সাতজন সংসদ সদস্য সংসদ নেতা প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, প্রধানমন্ত্রী আপনি নিজে একবার আসুন, আপনি দেখে যান আমাদের তিনবারের প্রধানমন্ত্রীকে। আমরা নিশ্চিত আপনার মানবিকবোধ জাগ্রত হবে। আমরা নিশ্চিত আপনার মায়া হবে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি আমাদের নেত্রী রাজনৈতিক বন্দি। রাজনৈতিক সদিচ্ছা সিদ্ধান্ত দরকার তার জামিনের জন্য। আপনি প্রধানমন্ত্রী আমলাতান্ত্রিক পরামর্শ না নিয়ে দয়া করে রাজনৈতিক দূরদর্শিতায় দয়া করে সিদ্ধান্ত দেন। জামিনের ব্যবস্থা করেন। রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া ম্যাডামের মুক্তি হবে না।

আমরা ম্যাডামকে দেখতে আসছিলাম, আপনার (প্রধানমন্ত্রীর) কাছে আমাদের অনুরোধ ম্যাডামের জামিনের ব্যবস্থা করে দেন।

আওয়ামী লীগ নেতারা বলছেন, জামিনের বিষয়টি আদালতের ব্যাপার, আপনি কোন দৃষ্টিভঙ্গি থেকে মানবিক দিকের কথা বলছেন? জবাবে সিরাজ বলেন, রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া কি জামিন হবে? আজকে আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিব্রতবোধ করেন তার জামিনের বিষয়ে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত ছাড়া আসলে ম্যাডামের জামিন হবে না।

এক প্রশ্নের জবাবে সিরাজ বলেন, ম্যাডাম অবশ্যই মুক্তি চান, তিনি বিশ্বাস করেন তিনি কোনো অপরাধ করেননি। চিকিৎসার ব্যাপারে ম্যাডামের বক্তব্য হলো- তিনি বাংলাদেশে চিকিৎসা পাচ্ছেন না। সেখানে বিদেশি ডাক্তার প্রয়োজন হলে যাবেন। সেটা আমাদের সিদ্ধান্ত নয়, সেটা ম্যাডামের নিজস্ব সিদ্ধান্ত হতে হবে। পরিবারের সিদ্ধান্ত হতে হবে। আগে তার মুক্তি দরকার।

বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন কি না জানতে চাইলে সিরাজ বলেন, বিদেশ যাওয়ার বিষয়ে আমাদের সঙ্গে কোনো কথা হয়নি। ম্যাডামের বক্তব্য হলো আমার চিকিৎসা হচ্ছে না। ম্যাডাম সহসা বিদেশে চিকিৎসা নিতে চান না। বিদেশে লাগলে তিনি যাবেন।

চেয়ারপারসনের মুক্তির জন্য সরকারের সঙ্গে কোনো নেগোসিয়েশন হচ্ছে কি না-এমন কোনো বার্তা নিয়ে আপনারা আসছেন কিনা জানতে চাইলে সিরাজ বলেন, ‘না’।

দ্বিধাবিভক্ত হয়ে আপনারা (এমপিরা) আসলেন কেন? এমন প্রশ্নে বলেন, চারজনের বেশি দেখা করার নিয়ম নেই।

এ সময় ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পীসহ সংগঠনটির বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছে

আপডেট সময় : ০৪:০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯