সংবাদ শিরোনাম ::
বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা দর্শনায় হত্যা মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা।

বরগুনায় কামরুন্নাহার সেতু হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯ ৪৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জলিলুর রহমান স্টাফ রিপোর্টার : বরগুনার পাথরঘাটায় চাঞ্চল্যকর সেতু হত্যা মামলায় প্রধান আসামি পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউল হক ছোট্টকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানাগেছে।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে বরগুনা নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাফিজুর রহমান এ রায় দেন। আর অন্য আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

এ মামলার অন্য আসামিরা হলেন- প্রধান আসামি জিয়াউল হক ছোট্টর স্ত্রী নাহিদ সুলতানা লাকি, আবদুল্লাহ আল মামুন কাজী ও আনিচুর রহমান রেজবি খান। তাদের সবার বাড়ি পাথরঘাটা পৌরসভায়। আসামির পক্ষে কৌঁসুলি ছিলেন অ্যাডভোকটে কমল কান্তি রায় ও সরকার পক্ষে ছিলেন পিপি মোস্তাফিজুর রহমান।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৯ জুন আসামিরা পাথরঘাটা কলেজের এইচএসসি পরীক্ষার্থী কামরুন্নাহার সেতুকে (১৭) নির্যাতন করার পর বিষ খাইয়ে হত্যা করে আসামিরা। পরদিন ৩০ জুন সেতুর বড় ভাই নজরুল ইসলাম রিপন বাদি হয়ে মামলা করেন। দীর্ঘদিন মামলা চলার পর এ হত্যা মামলার রায় দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় কামরুন্নাহার সেতু হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

আপডেট সময় : ০২:২৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯