সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের সাথে ৪ দিনের ম্যাচ খেলতে বরিশাল এসে পৌঁছেছে। আজকের ক্রাইম ক্রাইম নিউজ ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯ ৩৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেক্স::
বাংলাদেশ সফরকারী শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের সাথে ৪ দিনের ম্যাচ খেলতে বরিশাল এসে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। বুধবার সকালে আকাশ পথে বরিশাল বিমানবন্দরে এসে পৌঁছান তারা। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বেলা সাড়ে ১২টার দিকে নগরীর হোটেল স্যাডেনা ইন্টারন্যাশনালে নিয়ে যাওয়া হয় তাদের।

বিকেলে আকাশ পথে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের বরিশাল পৌঁছার কথা। সেখান থেকে নগরীর বান্দ রোডের গ্র্যান্ডপার্ক হোটেলে উঠবেন তারা।
১৯৬৬ সালে প্রায় ৩০ একর আয়তনের বরিশাল স্টেডিয়াম প্রতিষ্ঠার পর ৫৩ বছরে এই প্রথম কোন বিদেশি দল প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে আসছে বরিশালে। এতে খুশি বরিশালের ক্রিকেটপ্রেমী ও উদীয়মান ক্রিকেটাররা।

আগামী ২৬ অক্টোবর বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে শ্রীলংকা ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ৪ দিনের ম্যাচ শুরু হবে। এর আগের দুই দিন স্টেডিয়ামে অনুশীলন করবেন দুই দেশের খেলোয়াড়রা।

এদিকে, বাংলাদেশ ও শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের ৪ দিনের ম্যাচ উপলক্ষ্যে বিস্তারিত জানাতে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এক সংবাদ সম্মেলন আহ্বান করেছেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের সাথে ৪ দিনের ম্যাচ খেলতে বরিশাল এসে পৌঁছেছে। আজকের ক্রাইম ক্রাইম নিউজ ডট কম

আপডেট সময় : ১১:০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯