সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
- আপডেট সময় : ০৬:০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জুবায়ের মিয়া (২১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রহমতপুর ইউনিয়নের রামপট্টি বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। এ সময় তার কাছ থেকে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার মো. জুবায়ের মিয়া বরিশালের উজিরপুর উপজেলার উত্তর সাতলা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আ. মান্নানের ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



















