সংবাদ শিরোনাম ::
বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা দর্শনায় হত্যা মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা।

বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৫:৫০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের মুলাদীতে খোরশেদ হাওলাদার (২৫) নামে এক ক্রোকারিজ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সফিপুর ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া গ্রামের নিজ বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ সময় ঘরের ভেতর থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে।

খোরশেদ হাওলাদার ওই গ্রামের মৃত জয়লাল আবেদীন হাওলাদারের ছেলে। আট ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। বাটামারা ইউনিয়নের পূর্ব রামচর বাজারে তার ক্রোকারিজের ব্যবসা ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খোরশেদের স্ত্রী তাসলিমা বেগমের পা ভেঙে যাওয়ায় চিকিৎসার জন্য গত ১৫ দিন ধরে সন্তানসহ বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এ কারণে খোরশেদ বাড়িতে একাই থাকতেন। তিনি নিয়মিত ভোরে বাইরে নাস্তা করে দোকানে যেতেন এবং রাতে বাড়ি ফিরতেন।

খোরশেদের বন্ধু ও স্থানীয় গ্রাম পুলিশ বিপ্লব জানান, বুধবার রাত সাড়ে আটটা পর্যন্ত কয়েকজন বন্ধু মিলে তারা একসঙ্গে আড্ডা দেন। পরে রাত পৌনে ১০টার দিকে খোরশেদ দোকান বন্ধ করে বাড়িতে চলে যান।

বৃহস্পতিবার সারাদিন দোকান বন্ধ এবং তার মোবাইল ফোন বন্ধ পেয়ে সন্ধ্যা ছয়টার দিকে তিনি এক বন্ধুকে নিয়ে খোরশেদের বাড়িতে যান।

এ সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তারা। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে খোরশেদের বড় ভাই সাইদুল হাওলাদারকে খবর দেওয়া হয়। পরে তার উপস্থিতিতে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় খোরশেদের মরদেহ দেখতে পান তারা।

নিহতের বড় ভাই সাইদুল হাওলাদার জানান, ছোট ভাই স্ত্রী-সন্তান নিয়ে আলাদা থাকত। স্ত্রী অসুস্থ হয়ে বাবার বাড়িতে যাওয়ার পর থেকে সে একাই বাড়িতে ছিল।

বৃহস্পতিবার সকালে দোকানে চলে গেছে ভেবে পরিবারের কেউ খোঁজ নেয়নি। সন্ধ্যায় তার বন্ধুরা বাড়িতে গিয়ে দরজা ভেঙে মরদেহ দেখতে পায়। এ সময় ঘরের ভেতর থেকে একটি চিরকুটও পাওয়া যায়।

মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং উদ্ধার হওয়া চিরকুট যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট

বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট

আপডেট সময় : ০৫:৫০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬