ঘোড়াঘাটে সিংড়া ইউনিয়নে ১৫ টি পূজা মন্ডপে আর্থিক অনুদান দিলেন ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন
ঘোড়াঘাটে সিংড়া ইউনিয়নে ১৫ টি পূজা মন্ডপে আর্থিক অনুদান দিলেন ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন
- আপডেট সময় : ১২:২৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ২০ বার পড়া হয়েছে

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ৩ নং সিংড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউনিয়নের ১৫টি পূজামণ্ডপে নগদ অর্থ বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন।
দুর্গাপূজা সুষ্ঠু,সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপন এবং পূজামণ্ডপগুলোর আয়োজনে সহযোগিতার লক্ষ্যে এ অর্থ বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদ্যাপনে সহায়তার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
বক্তব্য দেন ৩ নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, ১ নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, ২ নং ওয়ার্ডের সদস্য আব্দুল ওয়াহেদুজ্জামান, ৩ নং ওয়ার্ডের সদস্য সোনা মিয়া মোল্লা, ৪ নং ওয়ার্ডের সদস্য গোলাম রব্বানী
এ ছাড়া ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছা. মুরশিদা বেগম, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছা. রাহেনা বেগম এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আহাসানুল হক সরকার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিষ্ণু পদ, সরকার সাধারণ সম্পাদক স্বরূপ কুমার সাহা, সহ সিঙ্গারা ইউনিয়নের ১৫ টি পূজা মন্ডপের সভাপতি সম্পাদক সহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হবে।























