সংবাদ শিরোনাম ::
রাজাপুরে বিষখালী নদীতে মোবাইল কোর্ট: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২ জেলের কারাদণ্ড ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে জেলেদের নিয়ে মতবিনিময় সভা বাবুগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক তেঁতুলিয়ায় জমি নিয়ে বিরোধ ফলন্ত ধানক্ষেতে আগাছা নাশক প্রয়োগ; নিঃস্ব কৃষকের বুকফাটা আর্তনাদ, থানায় অভিযোগ ঝালকাঠিতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’ বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগরে ৪ টি স্বর্ণের বারসহ আটক১ নলছিটিতে চালককে ধাক্কা দিয়ে অটোরিকশা ছিনতাই, আটক ২ বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৫৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১২অক্টোবর)দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এই সংবাদ সম্মেলন ও অবহিতকরণ সভার আয়োজন করা হয়।

​উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসাইন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন, সদর ইউনিয়নের এমপি প্রতিনিধি তাজ উদ্দীন আহম্মেদ এবং দেবনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বাবুল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে নিয়োজিত ৩নং তেঁতুলিয়া সদর ও ৬নং ভজনপুর ইউনিয়নের ২ জন সুপারভাইজার এবং ১৩ জন তথ্যসংগ্রহকারী অংশ নেন।

​সংবাদ সম্মেলনে জানানো হয়, ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে বস্তনিষ্ঠ ও নির্ভুল তথ্য সংগ্রহের কাজ শুরু হচ্ছে। অনুষ্ঠানে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের তথ্য সংগ্রহের সঠিক পদ্ধতি, যাচাই-বাছাই প্রক্রিয়ার গুরুত্ব ও কৌশল সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়।

​বক্তারা আশা প্রকাশ করে বলেন, স্বচ্ছ ও সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে এই ফ্যামিলি কার্ড কার্যক্রম প্রকৃত সুবিধাভোগীদের কাছে সুবিধা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তেঁতুলিয়ায় স্বাবলম্বী পরিবার গঠনে ইতিবাচক প্রভাব ফেলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৫৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬