সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৩:৪২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

:

বরিশালের উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে এলোপাতাড়ি মারধর, বারান্দায় বেঁধে রেখে ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি এবং নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবান (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের দোসতিনা গ্রামে ভুক্তভোগী আব্দুল ছালেক হাওলাদারের (৬১) বসতবাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে একই এলাকার মো: রফিকুল সরদার, মো: জুয়েল হাওলাদার, মো: মিন্টু হাওলাদার, মো: রুবেল হাওলাদার, মো: সোহেল হাওলাদার ও মো: লালুর বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে অভিযুক্তরা পরিকল্পিতভাবে এই হামলা চালায়। ঘটনার সময় ছালেক হাওলাদার ঘরে একাই ছিলেন। এক প্রতিবেশী নারী চাল ধার চাইতে এলে অভিযুক্তরা অশুভ উদ্দেশ্যে বিষয়টিকে ভিন্নখাতে নেওয়ার অপচেষ্টা চালায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা সংঘবদ্ধভাবে ঘরে প্রবেশ করে বৃদ্ধ ছালেক হাওলাদারকে নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
পরবর্তীতে বৃদ্ধ ও ওই নারীকে রশি দিয়ে বারান্দায় বেঁধে রেখে জোড়পূর্বক সাদা কাগজে স্বাক্ষর আদায় করে এবং তা ভিডিও ধারণ করে। এ সময় বিষয়টি ধামাচাপা দেওয়ার নামে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা ঘরের স্টিলের আলমারি ভেঙে নগদ ৫ লাখ টাকা এবং প্রায় ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ১ ভরি স্বর্ণের গহনা লুট করে চম্পট দেয়। যাওয়ার সময় তারা কাউকে কিছু জানালে প্রাণনাশের হুমকি দেয়। যোগাযোগ সম্ভব না হওয়ায় অভিযোগের বিষয়ে আসামীদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ভুক্তভোগীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে উজিরপুর মডেল থানা পুলিশ বিষয়টি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ

উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ

আপডেট সময় : ০৩:৪২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬