সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
- আপডেট সময় : ০৩:৪০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে

বরিশালের বাবুগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ মো. আবির হোসেন রাব্বি (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাবুগঞ্জ থানার এসআই (নিঃ) মো. অপু চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেহেরগতি ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে আবির হোসেন রাব্বিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
গ্রেপ্তার আবির হোসেন রাব্বি বাবুগঞ্জ থানার এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. কাওছার হোসেন এবং মায়ের নাম রুবি বেগম।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা গাঁজাসহ তাকে গ্রেপ্তারের পর এ ঘটনায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।





















