সংবাদ শিরোনাম ::
ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার। বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক আটক। জীবননগরে মাদক বিরোধী সমাবেশে১৫ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ চুয়াডাঙ্গার দর্শনার অপহৃত স্কুলছাত্র রাজশাহীতে উদ্ধার, অপহরণচক্রের ২ সদস্য গ্রেপ্তার থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের দ্বন্ধে বরিশাল থেকে বাস চলাচল বন্ধ ঝালকাঠিতে ২ দফা দাবিতে গণপূর্ত কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ মিছিল বানারীপাড়া ও উজিরপুরে ১৯৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, শিক্ষা কার্যক্রম ব্যহত বানারীপাড়ায় সপ্তাহে একদিন পরিচ্ছন্নতা অভিযান, ইউএনওর নির্দেশনা বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে

ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময়

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ১২:৫৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠিতে যোগদানের পর স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা পুলিশ সুপার মেরিন সুলতানা। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজিদ ইবনে আকবর, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার, সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুর রহমান পারভেজ, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক খোলাকণ্ঠের প্রকাশক আজমির হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল , ঝালকাঠি মিডিয়া ফোরামের সভাপতি মোঃ মনির হোসেন সহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় সংবাদকর্মীরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, কিশোর অপরাধ, যানজটসহ জনসাধারণের বিভিন্ন সমস্যা ও পুলিশের কার্যক্রম নিয়ে পুলিশ সুপারের কাছে নানা বিষয় তুলে ধরেন।

পুলিশ সুপার মেরিন সুলতানা সংবাদকর্মীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, জেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করবে। সংবাদকর্মীদের কাছ থেকে পাওয়া সমস্যা ও অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

মতবিনিময় সভায় পুলিশ ও গণমাধ্যমের মধ্যে আরও সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময়

ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময়

আপডেট সময় : ১২:৫৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬