ঝালকাঠিতে যোগদানের পর স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা পুলিশ সুপার মেরিন সুলতানা। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজিদ ইবনে আকবর, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার, সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুর রহমান পারভেজ, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক খোলাকণ্ঠের প্রকাশক আজমির হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল , ঝালকাঠি মিডিয়া ফোরামের সভাপতি মোঃ মনির হোসেন সহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় সংবাদকর্মীরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, কিশোর অপরাধ, যানজটসহ জনসাধারণের বিভিন্ন সমস্যা ও পুলিশের কার্যক্রম নিয়ে পুলিশ সুপারের কাছে নানা বিষয় তুলে ধরেন।
পুলিশ সুপার মেরিন সুলতানা সংবাদকর্মীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, জেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করবে। সংবাদকর্মীদের কাছ থেকে পাওয়া সমস্যা ও অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
মতবিনিময় সভায় পুলিশ ও গণমাধ্যমের মধ্যে আরও সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.