সংবাদ শিরোনাম ::
বাগেরহাটে সরকারি খাল দখলমুক্তের দাবি, জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ বানারীপাড়ার সেই অদম্য মেধাবী তাওহীদের লেখাপড়ার দায়িত্ব নিলেন অ্যাডভোকেট পলাশ বাবুগঞ্জে খাসজমি দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে ঝালকাঠীতে সদর হাসপাতাল থেকে তুলে নিয়ে অন্ধ বৃদ্ধার ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উপলক্ষে ঘোড়াঘাটে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন সভাপতি মো. রাজিব, সহ-সভাপতি হারুন অর রশিদ মৃধা বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার কে নিয়ে কুচক্রী মহলের অপপ্রচার বঙ্গোপসাগরে লঘুচাপ, পায়রাসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঝালকাঠিতে পরীক্ষার রেজাল্টে ৭ বিষয়ে ফেল করে নবম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা ১১৬ জনে ফেল ৭৪: ওসমানপুর উচ্চ বিদ্যালয়ের ধারাবাহিক ফল বিপর্যয়, দায় নিচ্ছে না কেউ

বাবুগঞ্জে খাসজমি দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৫৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাহুৎকাঠী বন্দরে সরকারি খাসজমি দখলের অভিযোগ উঠেছে এক মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে।

অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে দখলদারদের উচ্ছেদ করলেও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করার কয়েক ঘণ্টার মধ্যেই ওই জমি আবার দখল নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাহুৎকাঠী বন্দরের গুরুত্বপূর্ণ একটি সরকারি খাসজমি দীর্ঘদিন ধরে দখল করে দোকান ও বসতঘর নির্মাণসহ বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছিল। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। খাসজমি উদ্ধারে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় গত ১১ আগস্ট বিকেলে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্নার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। অভিযানে খাসজমিতে থাকা অবৈধ স্থাপনা ও দখলের চিহ্ন উচ্ছেদ করা হয় এবং সরকারি জমি দখলমুক্ত করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।

তবে অভিযোগ রয়েছে, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর সেদিন রাতেই আবার ওই জমিতে দখল প্রতিষ্ঠার চেষ্টা করা হয়। স্থানীয়দের অভিযোগ, মহিলা ইউপি সদস্য নার্গিস বেগমের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে খাসজমিটি পুনরায় দখলে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি খাসজমি এভাবে দিনের বেলায় প্রশাসনের অভিযানে দখলমুক্ত হওয়ার পর রাতের আঁধারে পুনরায় দখল হয়ে গেলে প্রশাসনের উচ্ছেদ কার্যক্রম প্রশ্নের মুখে পড়ে। তারা দ্রুত ঘটনাটি তদন্ত করে সরকারি জমি স্থায়ীভাবে দখলমুক্ত করার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য নার্গিস বেগম বলেন, এই জমিটি আমাদের পৈত্রিক জমি। এটা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। কিন্তু প্রশাসন তাদের ক্ষমতাবলে আমাদের দোকানঘর উচ্ছেদ করেছেন।

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কামরুন্নাহার তামান্নার ভাষ্য সরকারি খাসজমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ বা পুনরায় দখলের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের প্রশ্ন, প্রশাসনের উচ্ছেদের কয়েক ঘণ্টার মধ্যেই যদি সরকারি জমি আবার দখলের চেষ্টা হয়, তাহলে এর নেপথ্যে কারা এবং কীভাবে তারা এতটা প্রভাবশালী? বিষয়টি তদন্ত করে দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে খাসজমি দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

বাবুগঞ্জে খাসজমি দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

আপডেট সময় : ০১:৫৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬