সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ঘোড়াঘাটে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ঘর ভস্মিভূত ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩ নং সিংড়া ইউয়িনের সাতপাড়া বাজারে এক ভয়াবহ ্অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে।আগুনে পুড়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার (২৮ জুলাই) ভোর আনুমানিক ৪টায় উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড সাতপাড়া বাজারে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৪টার দিকে বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ্অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে।
খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস কর্মীরা ভোর ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ২টি মুদি, ১টি সেলুন, একটি খালি দোকান ও একটি কীটনাশকের দোকান ছিল।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, একটি মুদি দোকানে থাকা প্রায় ৪ লাখ টাকার মধ্যে মাত্র এক লাখ টাকার মতো পোড়া টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে।
বাকি সবকিছুই পুড়ে গেছে।এরমধ্যে মুদি দোকানগুলোর প্রায় সব মালামাল এবং কীটনাশক দোকানের কিছু অংশের ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আতাউর রহমান জানান, ভোর সাড়ে ৪টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সরেজমিনে দেখে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে ৩ নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি ইতোমধ্যে পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ডাকা হয়েছে। সরকারের পক্ষ থেকে সাধ্যমত সহযোগিতা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ঘর ভস্মিভূত ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ০৬:০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫