সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

উজিরপুর উপজেলা বিএনপির নেতৃত্বে সান্টু-হুমায়ুন পৌরতে শহিদুল-টুলু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৭:২২ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি; বরিশালের উজিরপুরে উৎসবমুখর পরিবেশে উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) উজিরপুর উপজেলার গুঠিয়ায় বায়তুল ভিউ কমিউনিটি সেন্টারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির বরিশাল বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। সম্মেলনের উদ্বোধন করেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান। বিশেষ বক্তা ছিলেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়েদুল হক চাঁন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

এছাড়াও ঢাকা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রাসেল বাবু

উপস্থিত ছিলেন। এসময়

বক্তৃতা করেন উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, উজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান,যুগ্ম আহবায়ক এস এম আলাউদ্দিন, বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ আলম মিঞা, সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা প্রমুখ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টু ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান নির্বাচিত হন।

গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু নির্বাচিত হন। পৌর বিএনপির সভাপতির পদে মোট ভোটার সংখ্যা ২৭৯ জন।এর মধ্যে ২২০ জন ভোটার ভোট দেন। ১৬৭ ভোট পেয়ে উজিরপুর পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হন মোঃ শহিদুল ইসলাম খান। সাধারণ সম্পাদক পদে মোট ভোট দেন ২২১ জন। এরমধ্যে মোঃ রোকনুজ্জামান টুলু ১৪০ ভোট পেয়ে উজিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এদিকে নবনির্বাচিত উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

উজিরপুর উপজেলা বিএনপির নেতৃত্বে সান্টু-হুমায়ুন পৌরতে শহিদুল-টুলু

আপডেট সময় : ০৪:৫৭:২২ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫