সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বরিশালে হত্যার ভয় দেখিয়ে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশালের মুলাদীতে গলাকেটে হত্যার ভয় দেখিয়ে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে খোকন কবিরাজ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে মুলাদী পৌরসভার চরডিক্রী কালাপাহাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণীর খালু মারা যাওয়ায় তার বাবা-মা বৃহস্পতিবার দুপুরে সেখানে যান।

আর বাড়িতে অবস্থান করছিলেন তরুণী। দুপুর ২টার দিকে অভিযুক্ত খোকন দা নিয়ে তরুণীর ঘরে প্রবেশ করেন। তখন তাকে হত্যার ভয় দেখিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর মা মুলাদী থানায় মামলা করেন। এরপর ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে কালাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে খোকনকে গ্রেপ্তার করে পুলিশ।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন গণমাধ্যমকে বলেন, ধর্ষণের প্রাথমিক সত্যতা পাওয়ায় যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেছেন। শুক্রবার তরুণীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে হত্যার ভয় দেখিয়ে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:০৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫