সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

সিলেটে আরো ১০ দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে, জেলা ও উপজেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে: সিলেটে আরোও ১০ দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সময় যত গড়াচ্ছে উজানের ঢল ও বৃষ্টিতে সিলেটে ও সুনামগঞ্জ সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। পাহাড়ি ঢল আরো ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। সিলেটে ৭ লাখ মানুষ পানি বন্ধীয় হয়ে পড়েছেন।
এদিকে সুনামগঞ্জ জেলায় অন্তত ২০০ গ্রামের মানুষ নতুন করে পানিবন্দী। ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বন্যা পরিস্থিতি মঙ্গলবার (১৮জুন) সন্ধ্যা থেকে অবনতির দিকে। শহরের পানি কমলেও বিভিন্ন আবাসিক এলাকা এখনো তলিয়ে আছে। বর্তমানে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়া কুশিয়ারা, সারি ও সারি গোয়াইন নদীর পানিও বিপৎসীমার উপরে বইছে। মঙ্গলবার (১৮ জুন) পর্যন্ত সিলেটে ১ হাজার ৩২৩টি গ্রাম প্লাবিত হয়ে ৬ লাখ ৭৫ হাজার মানুষ বন্যা কবলিত হয়েছে। এর মধ্যে সিলেট মহানগরের ২১টি ওয়ার্ডে গ্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দী। সুুনামগঞ্জে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রায় ৫ হাজার ও সিলেটে ২ হাজার ৮শ মানুষ আশ্রয় নিয়েছে।
এদিকে, সিলেট ও সুনামগঞ্জের সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বিশ্বনাথ উপজেলায় ত্রাণ বিতরণ করেছে প্রশাসন।
এদিকে, সিলেট বিভাগে আরো ১০ দিন মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে ওই অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সিলেটে পানি বাড়ার সাথে সাথে ইতোমধ্যে জেলা শহরের সাথে উপজেলার শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেটে আরো ১০ দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে, জেলা ও উপজেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় : ০৮:৩২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪