সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

কোন কাজ বাস্তবায়নে আমাকে টাকা-পয়সা দিতে হবে না – এমপি নাইমুজ্জামান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ
পঞ্চগড়-১ আসনের এমপি নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা বলেছেন, আমাকে আগের এমপি’র মতো কোন কাজ বাস্তবায়ন ও নিয়োগের সুপারিশের জন্য টাকা পয়সা দিতে হবে না এবং কেউ দেয়ার চেষ্টাও করবেন না। আমি সাদা পাঞ্জাবি পড়ি দয়া করে কেউ আমার পাঞ্জাবিতে দাগ লাগানোর চেষ্টাও করবেন না। আমি জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সৈনিক এবং জাতির পিতা বঙ্গবন্ধুর আর্দশে বিশ্বাসী। আমি জনপ্রতিনিধি হিসেবে পঞ্চগড়-১ আসনে গণমানুষের জনসেবা ও এলাকার উন্নয়ন কাজ করে যেতে চাই। তাই আপনারা আমাকে সাদা মনে খুজবেন এবং আমার কাছে আসবেন; আমি আপনাদের বুকে টেনে নেব। তবে ইহার কোন ব্যতয় হলে আমি নেতা-কর্মীদের বেঁছে নিয়েই তাদের সাথেই পথ চলবো। তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, অতীতের সকল কর্মকান্ড ভুলে গিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ছায়াতলে ঐক্যবন্ধভাবে পথ চলব এটাই আমার প্রত্যাশা।
শনিবার বিকালে তেঁতুলিয়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে নির্বাচন পরবর্তী দলী নেতা-কর্মীদের সংগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা আওয়ামলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডলের সভাপতিত্বে অন্যান্যদের বক্তব্য রাখেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, জেলা আওয়ামলীগের সহসভাপতি আবু তোয়াবুর রহমান, পঞ্চগড় সদর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ কামরুজ্জামান মিলন, তেঁতুলিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, বাংলাবান্ধা ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কুদরত-ই-খুদা মিলন, আওয়ামীলীগ সদস্য শফিউল আলম বুলবুল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী মিয়া, যুবলীগের যুগ্ম-আহবায়ক আতাউর রহমান প্রমুখ।
এর আগে প্রধান অতিথি বকশিপাড়া গ্রামে আগুনে পুড়ে যাওয়া হাসিবুর রহমানের বাড়িঘর দেখে আর্থিক অনুদান সহ সাহায্য সহযোগিতা করেন। পরে তিরনইহাট ইউনিয়ন আওয়ামীলীগ ও বাংলাবান্ধা ইউনিয়ন আওয়ামীলীগ দলীয় নেতা-কর্মীদের সংগে সংক্ষিপ্ত মতবিনিময় করেন এবং এলাকার নানামুখী উন্নয়ন কাজের ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কোন কাজ বাস্তবায়নে আমাকে টাকা-পয়সা দিতে হবে না – এমপি নাইমুজ্জামান

আপডেট সময় : ০৫:৩৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪