সংবাদ শিরোনাম ::
রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২ দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিরামপুরে প্রেমের সম্পর্ক ঘিরে বিরোধ,তরুণীর ওপর মারধরের অভিযোগ; ঘটনায় মামলা ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

দর্শনা থেকে ভারতে ছেড়ে গেলো১২৩তম বার্ষিক ওরশ শরীফের বিশেষ ট্রেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা থেকে ভারতের উদ্দেশ্যে ছেড়ে গেলো মেদিনীপুরের বার্ষিক ওরশ শরীফের ভারতীয় বিশেষ ট্রেন।

বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিটে দর্শনা আন্তঃজার্তিক ইষ্টিশন দিয়ে ভারতে প্রবেশ করে যাত্রীবাহী ট্রেনটি।এর আগে রাজবাড়ি হতে ছেড়ে আসা মেদিনীপুরের বিশেষ ট্রেনটি রাত ১ ইষ্টেশনে এসে পৌছায়। সকাল সাড়ে ৮ টায় দর্শনা ইমিগ্রেশনে কাগজপত্র চেকিং শুরু করে সকাল ১০ টায় ছেড়ে যায় এ বিশেষ ট্রেনটি। ভারতের পশ্চিমবঙ্গ মেদিনীপুরের জোড়া মসজিদে বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও রাজবাড়ী থেকে ভক্তদের নিয়ে ছেড়ে যায়। ১২৩তম এ ওরশ শরীফে বাংলাদেশ থেকে ২ হাজার ২৫১ জন ভক্তের মধ্যে ১৩১৮ জন পুরুষ ও ৯৩৩ জন মহিলা ওরশ শরীফে যান।ভারত থেকে আসা ২৪ বগির বিশেষ এ ট্রেন যাত্রীদের নিয়ে মেদিনীপুরের উদ্দেশে ছেড়ে যান বলে জানান রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত।রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার সাধারণ সম্পাদক আব্দুল আজিজ কাদেরী মোবাইল ফোনে জানান ১৭ ফেব্রুয়ারি রাতে মেদিনীপুর জোড়া মসজিদে হযরত আব্দুল কাদের জিলানী (রা.)’র বংশধর হযরত আল বাগদাদী আল মেদিনীপুরী (আ.) মশহুর নাম ‘মওলাপাক’ এর পবিত্র ওরশ অনুষ্ঠিত হবে।শত বছরেরও বেশি সময় ধরে এই ওরশ উৎসবকে নিয়ে আন্তর্জাতিক বিশেষ এই ট্রেনটি দুটি দেশের সেতুবন্ধন এবং সব ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছে। বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে ১৯০২ সাল থেকে এই ওরশকে ঘিরে এ ট্রেনটি চলাচলের ব্যবস্থা করে আসছে।তিনি আরও বলেন, বড়পীর আব্দুল কাদের জিলানীর বংশধরদের নৈকট্য লাভ, তাদের এক নজর দেখতে ও পূণ্য লাভের আশায় প্রতিবছর এই দিনে মেদিনীপুরে যান ভক্তরা। ওই ওরশের সঙ্গে মিল রেখে একইদিন রাজবাড়ীর বড় মসজিদ খানকা শরীফেও আনুষ্ঠানিকতা হয়। পীরের ভক্তরা এতে যোগ দেন।ওরশে যোগদানের জন্য ভারত সরকারের সুপারিশ ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ভারতীয় দূতাবাস বিশেষভাবে ভিসা দিয়ে থাকেন বলে জানান আজিজ কাদেরী।স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জাগো দেশকে বলেন, বুধবার ভারত থেকে ২৪ বগির ট্রেনটি রাজবাড়ী এসে পৌঁছায়। যাত্রীরা যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে এজন্য রেল কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নিয়েছিল।
ট্রেনের ভেতরে যেন কোনো বিঘ্ন না ঘটে সে জন্য গার্ড, ইলেকট্রিশিয়ান, অ্যাটেনটেন্ড নিয়োগ দেওয়া হয়।ওরশ শেষে ১৯ ফেব্রুয়ারি একই ট্রেনে যাত্রীরা ফিরবেন বলে জানান তিনি।এ বিষয়ে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ আতিক হাসান জানান, যাত্রীদের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থাসহ বাড়তি ফোর্স মোতায়েন করা হয়। প্রত্যেক যাত্রীর বৈধ পাসপোর্ট আছে কিনা সব চেকিং করে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দর্শনা থেকে ভারতে ছেড়ে গেলো১২৩তম বার্ষিক ওরশ শরীফের বিশেষ ট্রেন

আপডেট সময় : ০৯:৫১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪