সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

গাইবান্ধার সুন্দরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা ও পানি সরবরাহ বিষয়ক কর্মশালা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১১:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদুল ইসলাম শহীদ, (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় সুষ্ঠু মানব বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য বিধি ও পানি সরবরাহ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩২টি পৌর সভায় পানি সরবরাহ, মানব বর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রণমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় গতকাল রোববার পৌর হলরুমে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং পৌরসভার সহযোগীতায় কর্মশালা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলুর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ। উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী মো. খোকন রানার সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী মো. সায়হান আলী, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল মোন্নাফ, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ প্রমুখ।
কর্মশালায় রির্সোস পারসন হিসেবে উপস্থিত ছিলেন ৩২টি পৌর সভায় পানি সরবরাহ, মানব বর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রণমেন্টাল স্যানিটেশন প্রকল্পের নিবার্হী প্রকৌশলী মো. ইয়াসিন আরাফাত, সহকারি প্রকৌশলী এইচ এম শাহীন রেজা। কর্মশালায় পৌরসভার কাউন্সিলর, নাগরিক, শিক্ষক, সাংবাদিক, সুধী, পৌরসভার কর্মকর্তা, কর্মচারীসহ ৬০ জন অংশ গ্রহন করেন। কি ভাবে পানি সংরক্ষণ, সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা করা হবে, কর্মশালায় সে বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা ও পানি সরবরাহ বিষয়ক কর্মশালা

আপডেট সময় : ১২:১১:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪