সংবাদ শিরোনাম ::
রাজধানীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ঝালকাঠিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে এক দিনে সাবেক কাউন্সিলরের ছেলেসহ গ্রেপ্তার ৬ বরিশালে বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগ বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল, সন্ত্রাসবিরোধী আইনে মামলা; আসামি ১৬১ শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ নিলেন নলছিটির স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শপথের ভিডিও ছড়িয়ে পড়েছে বিরামপুরে দিওড় ইউনিয়ন কৃষক দলের ৫ নং ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আলোচনা সভা তেঁতুলিয়ায় ৬০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ ভান্ডারিয়ায় ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান, ১১ ব্যবসায়ীকে জরিমানা নলছিটিতে ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ বরিশাল বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা

রাজধানীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

আজকের ক্রাইম ডেক্স
  • আপডেট সময় : ০৬:৪৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর ফার্মগেট, আদাবর, মিরপুর ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় কয়েকটি বাসেও আগুন দেওয়া হয়।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলা এসব ঘটনা ঘটে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অন্যদিকে সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ৬টা ৪০ মিনিটের দিকে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া শিল্পাঞ্চল থানার সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ দুই ঘটনায় কেউ হতাহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি।

রাত ৯টা ৪০ মিনিটের দিকে আদাবরের টোকিও স্কয়ারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অপরদিকে হাতিরঝিল থানার মগবাজার এলাকায় চেকপোস্টে ককটেল মারার সময় চারজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

তিনি জানান, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আদাবরে টোকিও স্কয়ারের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এসব বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে হাতিরঝিল থানার অধীন মগবাজার পুলিশ চেকপোস্টে ককটেল নিক্ষেপ করার চেষ্টা করলে চারজনকে হাতেনাতে আটক করে পুলিশ।

এদিকে ৬টা ৪০ মিনিটের দিকে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অন্যদিকে সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ফার্মগেটের পর রাত ৯টার দিকে মিরপুর ১১ নম্বরে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির আসন, কাচ ও বডির বিভিন্ন অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজধানীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

রাজধানীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

আপডেট সময় : ০৬:৪৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬