কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬: নিরাপদ ও আনন্দময় যাতায়াত নিশ্চিত করতে এবিএম মোশাররফ হোসেন এমপির বিশেষ উদ্যোগ
কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬: নিরাপদ ও আনন্দময় যাতায়াত নিশ্চিত করতে এবিএম মোশাররফ হোসেন এমপির বিশেষ উদ্যোগ
- আপডেট সময় : ০২:৪৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

আসন্ন ২৩ ও ২৪ অক্টোবর ২০২৬ ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’ উপলক্ষে কুয়াকাটাকে আরও আকর্ষণীয় ও পর্যটকবান্ধব করে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে পৌর এলাকার অভ্যন্তরে চলাচলরত অটোভ্যান ও ইজিবাইক চালকদের মাঝে ২০০টি লাইসেন্স, ২০০টি ভেস্ট (জ্যাকেট) এবং ভাড়ার চার্ট বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে পর্যটন কার্নিভালকে আরও উৎসবমুখর ও দৃষ্টিনন্দন করতে চালকদের নিজ নিজ যানবাহন সুন্দরভাবে সাজানো এবং আলোকসজ্জার মাধ্যমে শোভিত করার নির্দেশনা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এবিএম মোশাররফ হোসেন এছাড়া আরও উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার প্রশাসক জনাব ইয়াছিন সাদিকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পর্যটকদের নিরাপদ, সুশৃঙ্খল ও আনন্দময় যাতায়াত নিশ্চিত করা, যা “সাগরকন্যা” কুয়াকাটাকে পর্যটকদের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে।






















