চুয়াডাঙ্গার দর্শনায় পৌর বিএনপি'র কমিটি গঠনকে কেন্দ্র করে উৎসব মুখর ওয়ার্ড জুড়ে
চুয়াডাঙ্গার দর্শনায় পৌর বিএনপি’র কমিটি গঠনকে কেন্দ্র করে উৎসব মুখর ওয়ার্ড জুড়ে
- আপডেট সময় : ১২:৪০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, বিজিএমইএ’ সভাপতি,কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খাঁন বাবু’র একটি বক্তব্য কে কেন্দ্র করে বিএনপির দর্শনা পৌর কমিটি গঠন নিয়ে বিভিন্ন মহলের মধ্যে উৎসাহের আমেজ সৃষ্টি হয়েছে।আর আগ্রহ বেড়েছে কবে হচ্ছে কমিটি গঠন? দর্শনাবাসীর বেশীর ভাগ মানুষের ধারণা পৌর কমিটির মূল পদ সাধারণ সম্পাদক পদে যোগ্য হিসেবে জায়গা করে নেবে দর্শনা প্রেসক্লাবের দাতা সদস্য, দর্শনা পৌর বিএনপি’র অন্যতম সমন্বয়ক, সাবেক প্রভাষক,মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোঃ মশিউর রহমান।সম্প্রতি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খাঁন বাবু দর্শনার একটি স্মরণসভায় বক্তব্য দেবার মাঝে বলেছেন অনেক গুলো ভূলের মধ্যে বড় ভূল দর্শনা পৌর কমিটি ঘোষণা না দেয়া।আর এ কথার রেশ না কাটতেই অনেকের মুখে একটাই কথা আলহাজ্ব মশিউর রহমান কমিটিতে জায়গা করে নেবে।কারণ দর্শনার ৯ টি ওয়ার্ডে তিনিই প্রায় প্রতিদিন কোননা কোন সামাজিক কর্মের মাধ্যমে কর্মিদের চাঙ্গা করে রাখছে।এছাড়া দর্শনা পুরাতন বাজার তার নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে প্রতিদিন পৌর এলাকা ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের কর্মী সমর্থক ভীড় করছে।সকাল ও সন্ধ্যায় স্বাক্ষাত দিচ্ছেন,মাঠ পর্যায়ের মানুষের কথা শুনছেন,বিপদে আপদে পাশে থাকছেন। এছাড়া আর্থিক সহযোগীতাও করছেন সাধ্যমতো।এছাড়া যুবসমাজকে খেলার দিকে টানার জন্য মহল্লায় ফুটবল বিতরণ,জার্সি প্রদান,স্বশরীরে খেলার মাঠে উপস্থিত হয়ে উৎসাহিত করা,এ যেন নিত্যদিনের কর্মে পরিণত হয়েছে।পৌর এলাকার ৯ ওয়ার্ডের বিভিন্ন মানুষের সাথে কথা বলে যেটা জানা যায়,সেটা হলো বেশীর ভাগ নারী-পুরুষের একটায় দাবী আলহাজ্ব মশিউর রহমানকে সাধারণ সম্পাদক করা হলে তার মেধা ও যোগ্যতার পাশাপাশি সকলকে সঙ্গে নিয়ে পৌর এলাকার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।

























