সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন বিরামপুরে ৫টি পূজামণ্ডপে আরিফ শাহর পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল গৌরনদীর সাবিদ ​নলছিটিতে সুগন্ধা নদীতে মা ইলিশ শিকারের দায়ে জেলে আটক গ্রাম পুলিশকে দায়িত্ব পালনে আরও গতিশীল হওয়ার আহ্বান এমপি জয়নুল আবেদীনের। কাটলা ইউনিয়নে উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হাসান মাহমুদ বিদ্যুৎ চুয়াডাঙ্গায় গরুভর্তি পাওয়ার ট্রলি উল্ঠে ব্যবসায়ীর মৃত্যু , আহত ২ জীবননগরে নিখোঁজ ভ্যানচালকের খণ্ডিত মরদেহ উদ্ধার ১৫ বছর ধরে চিকিৎসার নামে প্রতারণা! ভুয়া চিকিৎসক কে জরিমানা বাবুগঞ্জে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বাবুগঞ্জে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৫০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বাবুগঞ্জে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৮ অক্টোবর রবিবার উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া মদিনাতুল কুরআন কওমি মাদ্রাসায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হারুন মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আসাদুল্লাহ।

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রহমাতুল্লাহ মাতুব্বরের সভাপতিত্বে ও হুফফাজুল কুরআন ফাউন্ডেশন এর বাবুগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, বরিশাল জেলা উত্তরের সভাপতি হাফেজ মাওলানা আবদুল্লাহ নেছারী ও সেক্রেটারি হাফেজ কারী ফয়জুল্লাহ হুসাইনী।

লোহালিয়া মদিনাতুল কুরআন কওমি মাদ্রাসার ব্যবস্থাপনায় আয়োজিত এ কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতী হাফেজদের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মো. আসাদুল্লাহ।

এ সময় আয়োজক ও অতিথিরা পবিত্র কুরআনুল কারিমের শিক্ষা, হিফজ চর্চা এবং নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় মূল্যবোধ বিকাশে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের হাফেজ, আলেম-ওলামা, ইসলামী চিন্তাবিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বাবুগঞ্জে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৫:৫০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬