নলছিটিতে সুগন্ধা নদীতে মা ইলিশ শিকারের দায়ে জেলে আটক
নলছিটিতে সুগন্ধা নদীতে মা ইলিশ শিকারের দায়ে জেলে আটক
- আপডেট সময় : ০৩:৪৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ২১ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানে সুগন্ধা নদী থেকে ইলিশ শিকারের অপরাধে এক জেলেকে আটক করেছে নৌ পুলিশ। সোমবার ভোররাতে সুগন্ধা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত জেলের নাম বিষু মিস্ত্রি (১৯)। সে ভবানীপুর ৪ নম্বর ওয়ার্ডের বিজয় মিস্ত্রির ছেলে। বিষু মিস্ত্রি বর্তমানে নলছিটি পৌরসভার খাসমহাল সড়ক এলাকায় বসবাস করে আসছিল।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশ অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে তাকে নদী থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ব্যবহৃত জাল জব্দ করা হয়। তার বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
প্রশাসন জানায়, মা ইলিশের প্রজনন মৌসুমে নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। প্রজনন সুরক্ষায় নলছিটির সুগন্ধা নদীসহ সংশ্লিষ্ট এলাকায় নৌ পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।






















