সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন বিরামপুরে ৫টি পূজামণ্ডপে আরিফ শাহর পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল গৌরনদীর সাবিদ ​নলছিটিতে সুগন্ধা নদীতে মা ইলিশ শিকারের দায়ে জেলে আটক গ্রাম পুলিশকে দায়িত্ব পালনে আরও গতিশীল হওয়ার আহ্বান এমপি জয়নুল আবেদীনের। কাটলা ইউনিয়নে উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হাসান মাহমুদ বিদ্যুৎ চুয়াডাঙ্গায় গরুভর্তি পাওয়ার ট্রলি উল্ঠে ব্যবসায়ীর মৃত্যু , আহত ২ জীবননগরে নিখোঁজ ভ্যানচালকের খণ্ডিত মরদেহ উদ্ধার ১৫ বছর ধরে চিকিৎসার নামে প্রতারণা! ভুয়া চিকিৎসক কে জরিমানা বাবুগঞ্জে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জীবননগরে নিখোঁজ ভ্যানচালকের খণ্ডিত মরদেহ উদ্ধার

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:৫৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ হাসাদাহ বালিগর্ত পাড়া থেকে ৫ দিন আগে নিখোঁজ হওয়া চান মিঞা ওরফে চান্দ আলী নামের এক ভ্যানচালকের মস্তকবিহীন পচাগলা মরদেহ উদ্ধার করেছে।
সোমবার সকাল ৮ টায় জীবননগর উপজেলার শাহাপুর পুলিশ ক্যাম্পের অদূরে কোটচাঁদপুর সড়কের পাশে হাসাদাহ গ্রামের বালিগর্ত পাড়ার মৃত জোনাব আলীর ছেলে চান্দু মিয়ার মরদেহ দেখতে পেয়ে পথচারীরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
উল্লেখ গত বৃহস্পতিবার প্রতিদিনের মতো ভ্যান নিয়ে উপার্জনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর চান্দ আলী আর ফিরে আসেননি। পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের সময় থেকে তার চালিত ব্যাটারিচালিত ভ্যানটিরও কোনো হদিস মেলেনি।জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, “সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মস্তকবিহীন গলিত লাশটি উদ্ধার করে। ঘটনার আলামত দেখে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে নাকি অন্য কোনো শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। লাশের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জীবননগরে নিখোঁজ ভ্যানচালকের খণ্ডিত মরদেহ উদ্ধার

জীবননগরে নিখোঁজ ভ্যানচালকের খণ্ডিত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:৫৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬