সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে ৫ম বীর বাহা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হৃদয় যুব সংঘ ঘোড়াঘাট পৌরসভায় ১১ টি দুর্গা মন্দিরে ৫৫ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছে পৌর বিএনপি প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগের মুখে ইশরাক গ্যাস ও বিদ্যুৎ খাতের সংকট থেকে উত্তরণের জন্য বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে কালকিনি স্বেচ্ছাসেবক দলের সচেতনতামূলক লিফলেট বিতরণ সুগন্ধায় নৌ-পুলিশের মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৩ জেলে আটক বিষখালী নদীতে যৌথ অভিযান: ২০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ, এতিমখানায় মাছ বিতরণ ওসির স্ত্রীর বিরুদ্ধে নারী এএসআইয়ের জিডি, অতঃপর বদলি বরিশাল পুলিশে তোলপাড়! কলকাতার দুর্গাপুজায় ভয়াবহ পদপিষ্টের ঘটনা, নিহত ১০, আহত ২৫ ঝালকাঠিতে বাউল সম্রাট লালন সাঁইয়ের ১৩৩তম তিরোধান দিবস পালিত ​ঝালকাঠিতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঘোড়াঘাট পৌরসভায় ১১ টি দুর্গা মন্দিরে ৫৫ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছে পৌর বিএনপি

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:২৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ১১টি পূজামণ্ডপে ৫৫ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছে পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে পৌরসভার আরসি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পূজামণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহমুদ হাসান।

সভা শেষে পূজা ৫ হাজার টাকা করে মণ্ডপ প্রতিনিধিদের হাতে নগদ অনুদান তুলে দেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন।

মতবিনিময় সভায় আব্দুস সাত্তার মিলন বলেন, ‘বিএনপি মনে করে, আমরা সবাই বাংলাদেশি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ কিংবা খ্রিষ্টান এখানে কোনো ভেদাভেদ নেই। আমাদের মধ্যে উঁচু-নিচু, সমতল কিংবা পাহাড়ি এমন বিভাজনও নেই। সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ সমঅধিকারের ভিত্তিতে এ দেশে বসবাস করে। বাংলাদেশি হিসেবে আমরা সবাই এ দেশের মালিক।’

তিনি আরও বলেন, ‘এই সরকারের সময় প্রথম দুর্গাপূজা এটি। আপনারা উৎসবমুখর পরিবেশে পূজা শুরু করবেন এবং বিসর্জন পর্যন্ত সরকার ও বিএনপি আপনাদের পাশে থাকবে।’

সভায় বক্তব্য দেন কাদিমনগর সার্বজনীন দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক কানাই লাল সাহা এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আল মামুন, পৌর জিয়া পরিষদের আহ্বায়ক আনিছুর রহমানসহ পৌরসভার ১১টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক। এ ছাড়া পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের নেতাকর্মীরা সভায় অংশ নেন।

আয়োজকেরা জানান, ধর্মীয় সম্প্রীতি জোরদার করা এবং দুর্গাপূজার আনন্দ সবার মধ্যে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।ধর্মীয় উৎসব উদযাপনে সহযোগিতার পাশাপাশি এ উদ্যোগের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য জোরদার হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাট পৌরসভায় ১১ টি দুর্গা মন্দিরে ৫৫ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছে পৌর বিএনপি

ঘোড়াঘাট পৌরসভায় ১১ টি দুর্গা মন্দিরে ৫৫ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছে পৌর বিএনপি

আপডেট সময় : ০৬:২৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬