নলছিটিতে পৌনে ৪ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার
নলছিটিতে পৌনে ৪ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:০০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ২২ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটিতে বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি ৩৫০ গ্রাম (পৌনে চার কেজি) গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— নলছিটি উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে মোঃ মাসুদ হোসেন ওরফে ঘোড়া মাসুদ (২৬) এবং পটুয়াখালী জেলার মাদারবুনিয়া ইউনিয়নের গেরাখালী এলাকার শাহআলম সরদারের ছেলে রাজু আহমেদ নাঈম (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তৌহিদুজ্জামান, উপপরিদর্শক (এসআই) মোঃ হেমায়েত উদ্দিন ও এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষিণ ভবানীপুর এলাকার আনোয়ার হোসেনের বসতঘরে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ঘরে রাখা ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ ওই দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তৌহিদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।





















