সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার মা- ছেলে কক্সবাজারে টুপটুপ রিসোর্টে পুড়ে ছাই,
চুয়াডাঙ্গার মা- ছেলে কক্সবাজারে টুপটুপ রিসোর্টে পুড়ে ছাই,
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
- আপডেট সময় : ১১:৪৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার এক ওষুধ কোম্পানীর প্রতিনিধির স্ত্রী ছেলেকে নিয়ে কক্সবাজারে আনন্দভ্রমণ গিয়ে ইনানী টুপটুপ রিসোর্টে পুড়ে ছাই হয়ে মৃত্যু বরণ করেছে।
চুয়াডাঙ্গার দক্ষিণ হাসপাতাল পাড়ায় বসবাসরত ঔষধ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনালের সিনিয়র মার্কেটিং অফিসার নুর আলমের স্ত্রী ফারিয়া কবীর (৩৩) ও পাঁচ বছরের শিশু সন্তান ফায়িজান আহম্মেদকে সঙ্গে নিয়ে ১৪ অক্টোবর হতে কক্সবাজার টুপটুপ রিসোর্টে অবস্থান করছিল।শনিবার রিসোর্টে অগ্নিকান্ড হলে তারা দুজনেই পুড়ে মারা যায়।
স্ত্রী ও সন্তানের মৃত্যুসংবাদ পেয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হন নুর আলম।
























