সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গায় ইউপি নির্বাচনে দলীয় মেম্বর প্রার্থী নিজেকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণায় বহিস্কার
চুয়াডাঙ্গায় ইউপি নির্বাচনে দলীয় মেম্বর প্রার্থী নিজেকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণায় বহিস্কার
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৬:১৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার উথলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মেম্বর প্রার্থী নিজেকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করে প্রচারনা শুরু করায়, দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দল থেকে বহিস্কার হয়েছে।
সোমবার রাতে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা আমীর সাজেদুর রহমান ও উথলী ইউনিয়ন আমীর আরিফুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান,আসন্ন উথলি ইউনিয়ন পরিষদে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজেকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করায় আহাদ আলী মেম্বার কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। উল্লেখ শিংনগর গ্রামের
আহাদ আলী উথলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উথলী ইউনিয়ন শাখার যুব বিভাগের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।






















