চুয়াডাঙ্গার জীবননগরে ৪ টি স্বর্ণের বারসহ আটক১
চুয়াডাঙ্গার জীবননগরে ৪ টি স্বর্ণের বারসহ আটক১
- আপডেট সময় : ১২:০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগরে বিজিবির বিশেষ অভিযানে প্রায় কোটি টাকার চারটি স্বর্ণের বারসহ এক ব্যক্তি গ্রেফতার হয়েছে।
সোমবার সকালে ৫৮ বিজিবি সূত্রে জানা যায়, রবিবার রাত সোয়া ৯ টায় ৫৮ বিজিবির অধীন জীবননগর গয়েশপুর বিওপির হাবিলদার মো. ইছাব্বর আলীর নেতৃত্বে একটি বিশেষ টহলদল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় গয়েশপুর সীমান্তের ৬৭ নম্বর সীমান্ত পিলার থেকে প্রায় ১ কি: মি: বাংলাদেশের অভ্যন্তরে একটি যাত্রীছাউনির সামনে সীমান্ত ইউনিয়নের সদরপাড়া গ্রামের বাবর আলীর ছেলে ভ্যানচালক সেলিম(৩৫)কে সন্দেহভাজন ঘোরাফেরা করতে দেখলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫শ৭৪ দশমিক ৫১ গ্রামের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। একই সঙ্গে তার সাথে থাকা ব্যাটারিচালিত অটোভ্যানটি জব্দ করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা জুয়েলারি সমিতির মাধ্যমে পরীক্ষা করে সিজার মূল্য নির্ধারণ করা হয়।এছাড়া আটক সেলিমকে জীবননগর থানায় সোপর্দ এবং উদ্ধার করা স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।























