সংবাদ শিরোনাম ::
শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে উপজেলা প্রশাসনকে ক্রীড়া সামগ্রী দিল আফসানা আরিফ ফাউন্ডেশন। বাবুগঞ্জে মাদ্রাসাশিক্ষিকা নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার ৬২টি মন্দিরে আর্থিক অনুদানের চেক বিতরণ বরিশালের চৌমাথায় বিসিসির উচ্ছেদ অভিযান, রাস্তা দখলমুক্ত করতে হকারদের বিরুদ্ধে ব্যবস্থা রহমতপুরে ৭ নম্বর ওয়ার্ডে পুনরায় সদস্য পদে লড়তে চান শাহীন হোসেন ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু মাহতাব ​রাজাপুরে ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ ও ধ্বংস, এমপি রফিকুল ইসলামের পরিদর্শন বাবুগঞ্জে মা ইলিশ শিকারের দায়ে দুইজনের ২০ দিনের কারাদণ্ড ভাণ্ডারিয়ায় ভেজাল ডিটারজেন্টবিরোধী অভিযান: দুই পিকআপসহ ৬ জন আটক, ৩০ হাজার টাকা জরিমানা

বাবুগঞ্জে মা ইলিশ শিকারের দায়ে দুইজনের ২০ দিনের কারাদণ্ড

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:১৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার সুগন্ধ্যা নদীতে মা ইলিশ সংরক্ষণে পরিচালিত অভিযানে দুইজনকে আটক করে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সুগন্ধ্যা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও বাবুগঞ্জ থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে প্রায় পাঁচ হাজার মিটার কারেন্ট জাল, ১০টি চায়না দুয়ারি জাল এবং আনুমানিক দুই কেজি ইলিশ জব্দ করা হয়। পরে জব্দ করা জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। উদ্ধার করা মাছ অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া এলাকার মো. জসিম হাওলাদার (৩৮) ও মো. শামীম হাওলাদার (৩৮)। তাঁদের বিরুদ্ধে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে নদীতে ইলিশ শিকারের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে এ দণ্ড দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে মা ইলিশ শিকারের দায়ে দুইজনের ২০ দিনের কারাদণ্ড

বাবুগঞ্জে মা ইলিশ শিকারের দায়ে দুইজনের ২০ দিনের কারাদণ্ড

আপডেট সময় : ০৯:১৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬